গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩২ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:০৪ এএম ২০২৬
গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ
ছবি

ছবি সংগৃহীত

গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে বাণিজ্যিক আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বার (১১ সেপ্টেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ আইনি নোটিশ দেন।

মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

আইনি নোটিশে বলা হয়, বাংলাদেশের ১৮ কোটিরও বেশি জনসংখ্যার প্রায় ৯০ শতাংশই মুসলিম এবং তাদের অন্যতম প্রধান ও পছন্দের খাদ্য উপাদান হলো গরুর মাংস।

অথচ বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮৫০ টাকায় চড়া দামে বিক্রি হচ্ছে। এই কৃত্রিম ও আকাশচুম্বী মূল্যের কারণে দরিদ্র, নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত পরিবারগুলো গরুর মাংস কেনা প্রায় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, যা সাধারণ নাগরিক এবং বিশেষ করে শিশুদের মধ্যে এক ভয়াবহ ও দীর্ঘমেয়াদী প্রোটিন ঘাটতি এবং পুষ্টিহীনতা তৈরি করছে।

আন্তর্জাতিক বাজার থেকে উন্মুক্ত বাণিজ্যিক আমদানি নিশ্চিত করা গেলে বাংলাদেশের বাজারে গরুর মাংসের দাম কমে কেজিপ্রতি প্রায় ২৫০ টাকায় নেমে আসবে। এতে সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতি দ্রুত কমবে, শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে এবং জাতীয় অর্থনীতি চাঙা হবে।

আইনি নোটিশে আগামী পনেরো দিনের মধ্যে জীবিত গরু এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফায়েড হালাল ফ্রোজেন বা চিল্ড মাংস আমদানির সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শুল্ক যৌক্তিকীকরণের মাধ্যমে প্রতি কেজি গরুর মাংসের দাম ২৫০ টাকার মধ্যে নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব কার্যকর পদক্ষেপ না নিলে, সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

এসি/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তাহসিফের মৃত্যুর মামলায় দুই দফা রিমান্ড শেষে কারাগারে দিশা
০৬ নভেম্বর ২০২৬

তাহসিফের মৃত্যুর মামলায় দুই দফা রিমান্ড শেষে কারাগারে দিশা

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার জেরিকা তাসন...

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় তৃতীয় দফায় রিমান্ডে দীপ
০৫ নভেম্বর ২০২৬

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় তৃতীয় দফায় রিমান্ডে দীপ

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার...

জুলাই গণঅভ্যুত্থানে আরিফ হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান
০৫ নভেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে আরিফ হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্র...

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
০৪ নভেম্বর ২০২৬

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। উত্তরা ক্লাব লিমিটেডের সাবে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে