গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

ঢাকা থেকে রিয়াদগামী ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৫ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৩১ এএম ২০২৬
ঢাকা থেকে রিয়াদগামী ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৩ হাজার ৪৩১ যাত্রী। ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় এখন পর্যন্ত মোট ১০টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইটও রয়েছে। এসব ফ্লাইট স্থগিতের কারণে ৩ হাজার ৪৩১ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের কাছ থেকে সর্বশেষ সময়সূচি ও ফ্লাইটের অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এসি/আপ্র/১২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রিকশা ভাড়া থেকে দান, ১ নভেম্বর থেকে চালু হচ্ছে ডিজিটাল লেনদেন
১২ অক্টোবর ২০২৬

রিকশা ভাড়া থেকে দান, ১ নভেম্বর থেকে চালু হচ্ছে ডিজিটাল লেনদেন

বাংলাদেশে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের আর্থিক লেনদেনকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে আগামী ১ নভেম্বর...

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি
১২ অক্টোবর ২০২৬

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বিশ্বমানের চিকিৎসাব্যবস্থা রয়েছে। সেবার মান আরো বা...

দিল্লিতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন
১২ অক্টোবর ২০২৬

দিল্লিতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন

প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত...

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান
১২ অক্টোবর ২০২৬

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান

রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে ‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’রা অচিরেই এক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে