গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

দিল্লিতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৩ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৩১ এএম ২০২৬
দিল্লিতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন
ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ফাইল ছবি

প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের নয়াদিল্লিতে। তবে এ বৈঠকে যোগ দিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পরিবর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। আগামী সোমবার ও মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমসটেকভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম। তিনি সংবাদমাধ্যমকে বলেন, সোমবার বিমসটেকের সদস্য দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হবে। পরদিন অনুষ্ঠিত হবে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এতে যোগ দিচ্ছেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, ১২ ও ১৩ অক্টোবর নয়াদিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের এবং স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে অংশ নিতে স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল দিল্লি সফর করবে।

প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শহীদুল করিম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা খান। শহীদুল করিম পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘সার্ক, বিমসটেক এবং অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী’র দায়িত্বে রয়েছেন।

বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে একটি গণমাধ্যমকে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ছাড়া অন্য ছয় সদস্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেবেন।

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েনের মধ্যে বৈঠক
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে না যাওয়ার ঘটনা এমন এক সময়ে ঘটছে, যখন ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। এর আগে ব্রিকসের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েও দিল্লি সফর করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমসটেকের সভাপতি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ওই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছিলেন।

এর আগে জুনে ভারত সফরে গিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘হেনস্তার’ শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। ভারত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা সংস্থা আইওআরএর জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে যোগ দিতে তিনি দিল্লি গিয়েছিলেন। কূটনৈতিক চ্যানেলে তাঁর অংশগ্রহণের বিষয়টি আগেই ভারতকে জানানো হলেও বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে সে সময় বলা হয়েছিল, উপদেষ্টা হওয়ার আগে থেকেই জাহেদ উর রহমান ভারতের নজরদারি তালিকায় ছিলেন। বিমানবন্দরের ওই ঘটনার পর বৈঠকে অংশ না নিয়েই তিনি দেশে ফিরে আসেন। তবে প্রতিনিধিদলের অন্য সদস্যরা তাঁর আগেই বিমানবন্দর ত্যাগ করে বৈঠকে যোগ দেন। এ ঘটনায় ঢাকায় ভারতীয় দূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে গত ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ কর্মীগোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সানা/আপ্র/১২/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান
১২ অক্টোবর ২০২৬

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান

রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে ‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’রা অচিরেই এক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ কর...

দুর্গাপূজায় তিন জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে
১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় তিন জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়...

রূপপুরে সফল পরমাণু বিক্রিয়া, ২,৪০০ মেগাওয়াট বিদ্যুতের পথে বাংলাদেশ
১২ অক্টোবর ২০২৬

রূপপুরে সফল পরমাণু বিক্রিয়া, ২,৪০০ মেগাওয়াট বিদ্যুতের পথে বাংলাদেশ

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত...

আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত নয়, তবু বছরের শুরুতেই স্থানীয় ভোট
১১ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত নয়, তবু বছরের শুরুতেই স্থানীয় ভোট

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে