গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

দুর্গাপূজায় তিন জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:২১ এএম ২০২৬
দুর্গাপূজায় তিন জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়া পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যুক্ত করা হবে।

রোববার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে পরিবহন প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিব ও দপ্তরপ্রধানেরা, ঢাকা ও গাজীপুর মহানগর পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ অক্টোবর চট্টগ্রাম থেকে ঢাকায় চলবে ঢাকা স্পেশাল-৩। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলবে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২। এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪।

যাত্রীদের চাপ সামলাতে পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বিরতি বাতিল করা হয়েছে। ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের বিরতি বাতিল করা হয়েছে। ঢাকা-খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবরের বিরতি বাতিল করা হয়েছে। এ ছাড়া ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং একই রুটের মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক বিরতিও বাতিল করা হয়েছে।

দুর্গাপূজার সময় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং সূচি বিপর্যয় এড়াতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকি বাড়ানো হবে। চাহিদা অনুযায়ী ইঞ্জিন সরবরাহের পাশাপাশি রেলপথ, সেতু, সিগন্যাল ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের বিশেষ পরিচর্যা করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে উদ্ধারকারী ট্রেন।

ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ প্রধান স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধেও নজরদারি বাড়ানো হবে।
সানা/আপ্র/১২/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

দিল্লিতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন
১২ অক্টোবর ২০২৬

দিল্লিতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন

প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত...

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান
১২ অক্টোবর ২০২৬

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান

রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে ‘স্বৈরাচার’ ও ‘গুপ্ত’রা অচিরেই এক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ কর...

রূপপুরে সফল পরমাণু বিক্রিয়া, ২,৪০০ মেগাওয়াট বিদ্যুতের পথে বাংলাদেশ
১২ অক্টোবর ২০২৬

রূপপুরে সফল পরমাণু বিক্রিয়া, ২,৪০০ মেগাওয়াট বিদ্যুতের পথে বাংলাদেশ

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত...

আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত নয়, তবু বছরের শুরুতেই স্থানীয় ভোট
১১ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত নয়, তবু বছরের শুরুতেই স্থানীয় ভোট

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে