গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএনপির

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:২১ এএম ২০২৬
দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএনপির
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: মেহেরপুরে শারদীয় দুর্গাপূজা অবাধ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা করেছে জেলা বিএনপি। রোববার (১১ অক্টোবর) মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পূজা উদযাপন কমিটির নেতারা আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তার বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিএনপি নেতারা পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাবেদ মাসুদ মিল্টন।

প্রারম্ভিক বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র ও উৎসব সবার।” মেহেরপুরের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করা সবার নাগরিক ও নৈতিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য জেলা বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে দলের কর্মীরা মাঠপর্যায়ে প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

সভায় মেহেরপুর পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী বিকাশ কুমার সাহা ও সদস্য সচিব ড. শুকদেব কুমার পাল বলেন, মেহেরপুর অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য দৃষ্টান্ত। প্রতিটি উৎসবে সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ অঞ্চলের ঐতিহ্য। বিএনপি নেতাদের এ উদ্যোগ ও সহযোগিতা পূজা উদযাপনে বাড়তি অনুপ্রেরণা ও নিরাপত্তার আশ্বাস জোগাবে বলে তাঁরা উল্লেখ করেন।

এ ছাড়া শ্রী সঞ্জিত পাল বাপ্পি, মদন কুমার বিশ্বাস, বিমল বিশ্বাস, অলক কুমার দাস ও মিনা পালসহ পূজা উদযাপন কমিটির অন্য সদস্য এবং হিন্দু সম্প্রদায়ের স্থানীয় নেতারা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে জাবেদ মাসুদ মিল্টন বলেন, বাংলাদেশ সাম্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার দেশ। মেহেরপুরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করে আসছে। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা শুধু তাঁদের একার উৎসব নয়, বরং সবার উৎসব।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সে জন্য জেলা বিএনপি ও এর সব অঙ্গসংগঠনের নেতারা সার্বিক সহযোগিতা করবেন। পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় মেহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১২/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার, হেফাজতে বাবা-ছেলে
১২ অক্টোবর ২০২৬

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার, হেফাজতে বাবা-ছেলে

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে নাটোরের পুলিশ। রোববার (১১ অক্ট...

তারাগঞ্জে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
১২ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তি...

টাঙ্গাইল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি
১২ অক্টোবর ২০২৬

টাঙ্গাইল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ আকরাম হোসেন: পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও সবুজের বিস্তার ঘটানোর লক্ষ্যে টাঙ্গাইল পুলিশ লাইন্...

অসচ্ছল মানুষের পাশে থাকবে চট্টগ্রাম জেলা পরিষদ: প্রশাসক
১২ অক্টোবর ২০২৬

অসচ্ছল মানুষের পাশে থাকবে চট্টগ্রাম জেলা পরিষদ: প্রশাসক

আর্থিক সংকটে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন কিংবা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করতে বাধ্য না হন, সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে