গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিঙ্গাপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চান মোরসালিন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:০২ এএম ২০২৬
সিঙ্গাপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চান মোরসালিন
ছবি

ছবি সংগৃহীত

প্রথমবারের মতো ফিফা টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। তার ওপর উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া। স্বাভাবিকভাবেই ম্যাচটি ঘিরে ছিল বাড়তি রোমাঞ্চ। তবে একাদশে জায়গা হয়নি শেখ মোরসালিনের। তাতে অবশ্য দলের জয়ের আশায় ঘাটতি ছিল না। 

কিন্তু শেষ পর্যন্ত জয় তো দূরের কথা, ৩-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মোরসালিনকে মাঠে নামান কোচ থমাস ডুলি। তবে তার নামার পরও ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি। 

 

মালয়েশিয়ার কাছে হারায় বাংলাদেশের প্রথম ম্যাচের পর কোচের কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তবে সেসব নিয়ে না ভেবে মোরসালিনের চোখ এখন পরের ম্যাচে, সিঙ্গাপুরের বিপক্ষে।

 


আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে হবে ম্যাচটি। একই ভেন্যুতে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস। 

মালয়েশিয়া ম্যাচের পর বাংলাদেশের হাতে প্রস্তুতির জন্য সময় ছিল দুই দিন। 

ইন্দোনেশিয়ায় আজ দলের খেলোয়াড়েরা দুইভাবে দিন কাটিয়েছেন। মালয়েশিয়া ম্যাচে যারা বেশি সময় মাঠে ছিলেন, তাদের জন্য ছিল বিশ্রামের দিন। আর যারা কম সময় খেলেছেন কিংবা একেবারেই মাঠে নামেননি, তারা অনুশীলন করেছেন মাঠে। 

মোরসালিন ছিলেন অনুশীলন করা দলের অংশ। অনুশীলন শেষে আগের ম্যাচের হার নিয়ে নিজের হতাশার কথা জানান তিনি, ‘অবশ্যই আমরা জিততে চেয়েছি। কিন্তু জিততে পারি নাই, এজন্য সবাই একটু... স্বাভাবিক, ম্যাচ হারার পরে খারাপ লাগবে।’ 

প্রথম ম্যাচে হেরে গেলেও টুর্নামেন্টে বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায়নি। গ্রুপ সেরা হতে হলে পরের ম্যাচগুলোতে পয়েন্ট পাওয়ার বিকল্প নেই। তাই এখন সবার মনোযোগ সিঙ্গাপুর ম্যাচে।


মোরসালিনও জানালেন, পরের ম্যাচ জিততেই এখন পরিকল্পনা সাজাচ্ছে দল। তিনি বলেন, ‘আমরা এখন চিন্তা করছি পরের ম্যাচটা নিয়ে। কীভাবে পরের ম্যাচটি জিতবো, ওই পরিকল্পনা করছি। আমরা তো এখানে জিততে এসেছি। সবার মনে করা উচিত, আমরা এই টুর্নামেন্ট জিততে এসেছি। 

তাই আমরা পরের ম্যাচ জিততে চাই, এটা আমাদের টার্গেট।’ বাংলাদেশের জন্য সিঙ্গাপুর অবশ্য অপরিচিত প্রতিপক্ষ নয়। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দলটির বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠের উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। 

এরপর অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরকে প্রায় রুখে দিয়েছিল হাভিয়ের কাবরেরার দল। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচেও ১-০ গোলে হারতে হয় বাংলাদেশকে। এবার আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুর। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছে তারা। ফলে সোমবারের ম্যাচে দুই দলই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

ডিসি/আপ্র/২৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ

ঢাকা লিগের বাছাইপর্ব থেকে শুরু করে তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ হয়ে প্রিমিয়ার লিগ—সব স্তর...

মানচিনির ফেরার ম্যাচে ইতালিকে হারাল বেলজিয়াম
২৬ সেপ্টেম্বর ২০২৬

মানচিনির ফেরার ম্যাচে ইতালিকে হারাল বেলজিয়াম

প্রথমার্ধের বিবর্ণতা কাটিয়ে বিরতির পর আক্রমণে জোর দিয়েছিল ইতালি। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে উ...

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পারিশ্রমিক কমছে
২৬ সেপ্টেম্বর ২০২৬

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পারিশ্রমিক কমছে

আর্থিক সংকট সামাল দিতে ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত...

২০২৭ বিশ্বকাপই কোহলির শেষ
২৬ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ বিশ্বকাপই কোহলির শেষ

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু ওয়ানডে খেলছেন ভারতের এই তারকা ব্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই