গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

মেরু ভালুকের ঘুম ভাঙিয়ে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:২৫ এএম ২০২৬
মেরু ভালুকের ঘুম ভাঙিয়ে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
ছবি

বরফের ওপর বসে আছে মেরু ভালুক -ফাইল ছবি

নরওয়ের সালবার্ড দ্বীপপুঞ্জে ফগহর্ন বাজিয়ে ঘুমন্ত মেরু ভালুককে জাগিয়ে তোলায় এক ব্যক্তিকে ৫০ হাজার ক্রোনার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

চলতি মাসের শুরুর দিকে উত্তর-পশ্চিম সালবার্ডের একটি সমুদ্রখাঁড়ি দিয়ে একটি জাহাজ যাওয়ার সময় ঘটনাটি ঘটে। জাহাজের আরোহীরা স্থলভাগে একটি মেরু ভালুককে ঘুমিয়ে থাকতে দেখেন। ভালুকটিকে কাছ থেকে দেখতে গিয়ে জাহাজে থাকা এক ব্যক্তি ফগহর্ন বাজান। বিকট শব্দে ঘুম ভেঙে গেলে মেরু ভালুকটি সেখান থেকে অন্য জায়গায় চলে যায়।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিবৃতিতে সালবার্ডের গভর্নর লার্স ফাউসে ঘটনাটি এবং ওই ব্যক্তিকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেন। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি। ঘটনাস্থলটি উত্তর মেরু থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে।

সালবার্ডের পরিবেশ আইন অনুযায়ী, কোনো কারণ ছাড়া মেরু ভালুককে বিরক্ত করা, তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা কিংবা তাড়া করা নিষিদ্ধ। দ্বীপপুঞ্জে চলাচলের ক্ষেত্রেও এমনভাবে চলার বিধান রয়েছে, যাতে বন্য প্রাণীদের অপ্রয়োজনীয়ভাবে বিরক্ত করা না হয়।

১৯৭২ সালে সালবার্ডে মেরু ভালুককে সংরক্ষিত প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়। ২০১৫ সালের সর্বশেষ বৈজ্ঞানিক জরিপে দ্বীপপুঞ্জটিতে প্রায় ২৫০টি মেরু ভালুকের সন্ধান পাওয়া যায়।

বন্য প্রাণীকে বিরক্ত করার কারণে সালবার্ডে জরিমানার ঘটনা অবশ্য নতুন নয়। ২০২৪ সালে একটি ওয়ালরাসের খুব কাছে চলে যাওয়ায় এক পর্যটককে ১১ হাজার ৫০০ ক্রোনার জরিমানা করা হয়েছিল। এক ক্রোনারের মূল্য প্রায় ১৩ টাকা।

সালবার্ডের বন্য প্রাণীর মধ্যে মেরু ভালুক ছাড়াও রয়েছে সিল, তিমি, বল্গা হরিণ ও মেরু শিয়াল। স্থানীয় কর্তৃপক্ষের বক্তব্য, এসব প্রাণীর আবাসস্থলে মানুষের চলাচল হলেও তাদের স্বাভাবিক জীবনযাত্রায় অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করা যাবে না। সূত্র: বিবিসি
সানা/ডিসি/আপ্র/১৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘২০ বছরে এমন লজ্জিত কখনো হইনি’
০৪ অক্টোবর ২০২৬

‘২০ বছরে এমন লজ্জিত কখনো হইনি’

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ক্রোয়েশিয়া। ৭-০ গোলের হার মেনে নিতে পারছেন না দলটি...

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল
০৪ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল

বেনিনের বিপক্ষে ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসি শেষবার আর্জেন্টিনার জার্সি পরবেন। তাকে ব...

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের
০৩ অক্টোবর ২০২৬

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের

ম্যাচের ভাগ্য ততক্ষণে নির্ধারিত হয়েই গেছে। ৩ বলে ২৮ রান করা তো আর সম্ভব নয়! তার পরও হাসান নাওয়াজের ব...

জমজমাট লড়াইয়ে ফ্রান্স-ইতালির ড্র
০৩ অক্টোবর ২০২৬

জমজমাট লড়াইয়ে ফ্রান্স-ইতালির ড্র

জিনেদিন জিদানের কোচিংয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচে শুরুর বিবর্ণতা ঝেড়ে চমৎকার খেলল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে