গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীসহ বিভিন্ন জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৫ পিএম, ২৭ মে ২০২৬ | আপডেট: ২৩:৫৭ এএম ২০২৬
সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীসহ বিভিন্ন জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানীর পান্থপথে সামুরাই কনভেনশন সেন্টারে পবিত্র ঈ দুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ ছাড়াও দেশের বিভিন্ন জায়গাতে নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় 'মুসলিম উম্মাহ বাংলাদেশ'-এর আয়োজনে জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে অংশ নেন কয়েকশ মুসল্লি।

এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবা জারে পবিত্র ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে এই রেওয়াজ মেনে আগাম ঈদ উদযাপন করে আসছেন স্থানীয় কিছু মানুষ। সকাল সাড়ে ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী ও পুরুষ মুসল্লি অংশ নেন। ঈদের জামাতের ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। জামাত শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়াও পটুয়াখালীতে ৩৫টি গ্রামের ২৫ হাজার মানুষ পবিত্র ঈদুল আজহা পালন করছে। আবার বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে সাড়ে ৭ টার দিকে গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান। নারী ও শিশু মুসল্লিরাও এতে অংশ নেন। মুসল্লিদের সাথে কথা বলে জানা যায় এ জামাতে গাবতলীসহ কাহালু ও ধনুট উপজেলা থেকেও কিছু সংখ্যক মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেন। বৈরী আবহওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছু পর নামাজ অনুষ্ঠিত হয়। এবারে জামাত খোলা মাঠের অনুষ্ঠিত না হয়ে মসজিদের ভেতরে অর্ধশত মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আবহাওয়া কারণে অনেকে এবারে জামাতে অংশগ্রহণ করতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলীতে এটি ছিল ৪র্থ বারের মতো আগাম ঈদ উদযাপন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আয়োজকদের দাবি, বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে সে অনুযায়ী রোজা ও ঈদ পালন করা উচিত। সেই বিশ্বাস থেকেই তারা সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।

এসি/আপ্র/২৭/০৫/২০২৬

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
১৬ অক্টোবর ২০২৬

মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?

মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া কি ওয়াজিব?...

রিয়াজুল জান্নাত সম্পর্কে ৫ তথ্য
১৩ অক্টোবর ২০২৬

রিয়াজুল জান্নাত সম্পর্কে ৫ তথ্য

মদিনার মসজিদে নববীতে অবস্থিত অত্যন্ত পবিত্র স্থানের নাম রিয়াজুল জান্নাত। বিশ্বের কোটি কোটি মুসলিমের...

দুর্গাপ্রতিমায় পতিতালয়ের মাটি ব্যবহারের প্রচলিত রীতি কেন
১০ অক্টোবর ২০২৬

দুর্গাপ্রতিমায় পতিতালয়ের মাটি ব্যবহারের প্রচলিত রীতি কেন

শারদীয় দুর্গাপূজা মানেই ঢাকের বাদ্যি, ধূপের গন্ধ, আলোর সাজ আর মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা। প্র...

হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
১০ অক্টোবর ২০২৬

হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

আগামী বছরের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর লক্ষ্যে রবিবার (...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে