গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি, সিলেট

জেলা প্রতিনিধি, সিলেট

প্রকাশিত: ০২:১৩ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:০১ এএম ২০২৬
সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে শহরে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, হামলার কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন এনসিপি সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ।

তিনি বলেন, হরিপুর বাজারে কর্মসূচি শেষ করে সিলেট শহরে ফেরার পথে গাড়িবহরের ওপর হামলা হয়। হরিপুর থেকে গাড়ি ছাড়ার প্রায় ১৫ মিনিট পর শহরে প্রবেশের আগে এই ঘটনা ঘটে। তখন তারা সুরমা গেইট এলাকায় অবস্থান করছিলেন।

এর আগে বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল।

ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সিলেটে আবারও গাড়িতে হামলা। গাড়ির কাঁচ ভেঙে দুজনকে রক্তাক্ত করা হয়েছে।’

তিনি যে ভিডিও প্রকাশ করেন, তাতে একটি গাড়ির ভাঙা কাচ এবং ভেতরে থাকা এক ব্যক্তির হাতের আঙুলে রক্ত দেখা যায়।

তবে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান মোল্লা হামলার অভিযোগ নাকচ করে বলেন, ‘জৈন্তাপুরে কোনো হামলার ঘটনা ঘটেনি। কর্মসূচি শেষে আমি নিজে জৈন্তা গেইট পর্যন্ত তাদের পৌঁছে দিয়েছি। প্রচুর বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাটও ফাঁকা ছিল। হামলার অভিযোগটি সঠিক নয়।’

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. মোস্তাফিজুর রহমানও বলেন, ‘এনসিপির গাড়িবহরে কোনো হামলার ঘটনা ঘটেনি।’

পরে সিলেট সার্কিট হাউসে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম।

নাসীরুদ্দীন বলেন, সমাবেশ শেষে তারা গাড়িতে করে ফিরছিলেন। কয়েক মিনিট যাওয়ার পর চলন্ত গাড়িতে বিকট শব্দ হয়। পরে তিনি হাতে আঘাত অনুভব করেন। তার দাবি, ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে গেলে পাশে থাকা একজন আহত হন।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘তারেক রহমানকে বলব, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন এবং এই ভুলের কাফফারা দিতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে নিয়েছি।’

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটে পদযাত্রা কর্মসূচি পালন করছে। দলটির অভিযোগ, কর্মসূচি ঘিরে বিভিন্ন স্থানে তারা পুলিশি বাধা ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার মুখে পড়ছেন।

গত মঙ্গলবার হবিগঞ্জের টাউন হলের সামনে হামলায় সারজিস আলমসহ কয়েকজন আহত হন বলে এনসিপি দাবি করে। পরদিন মৌলভীবাজারে প্রবেশের সময়ও পুলিশি বাধার অভিযোগ তোলে দলটি।

বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটে কর্মসূচি চলাকালে নতুন করে হামলার অভিযোগ উঠলেও এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো হামলার সত্যতা স্বীকার করা হয়নি।
সানা/আপ্র/১/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট
১৫ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হতে দলীয় মনোনয়ন...

প্রমাণ হলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের
১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রমাণ হলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিদেশে তার এক টাকাও বিনিয়োগের প্রমাণ ক...

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
১৫ সেপ্টেম্বর ২০২৬

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে যাচ্ছেন কোম্পানিটির ভাইস চেয়ার...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই