গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মেনু

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:১৬ এএম ২০২৬
পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
ছবি

ছবি সংগৃহীত

বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচার সম্পন্ন হওয়ার বিষয়ে আশার বাণী শুনিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের ন্যায়বিচারের আশায় বাংলাদেশের জনগণ বহু বছর বুক বেঁধে অপেক্ষা করে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই দিনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।

প্রতিমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন জাতি পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের শনাক্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়ে আসছে।

ইশরাক হোসেন, প্রয়াত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে জয়লাভ করেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ৭৮,৮৫০ ভোটে বিজয়ী হন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. আবদুল মান্নান ৫৫,৬৯৭ ভোট পান।

সাম্প্রতিকভাবে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। 

উল্লেখ্য, ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করেছিলেন ইশরাক। সেই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস জয়ী হলেও ভোটে অনিয়মের অভিযোগ তুলে তিনি আদালতে মামলা করেছিলেন।

পরবর্তীতে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর মেয়র পদ শূন্য ঘোষণা করা হলে আদালতের এক রায়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। তবে আইনি জটিলতায় সেই সময়ে তিনি কার্যত মেয়র পদে বসতে পারেননি। 

এসি/আপ্র/২৫/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

সরকার ফ্যাসিজমের দিকে এগোচ্ছে, ফেরানোর চেষ্টা করছি: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
২৯ আগস্ট ২০২৬

সরকার ফ্যাসিজমের দিকে এগোচ্ছে, ফেরানোর চেষ্টা করছি: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়...

উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, আটক একজন
২৮ আগস্ট ২০২৬

উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, আটক একজন

ঢাকার উত্তরায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিল থ...

শুধু ভারত নয়, সব পরাশক্তির সঙ্গে মর্যাদার নীতি চান সাইফুল হক
২৮ আগস্ট ২০২৬

শুধু ভারত নয়, সব পরাশক্তির সঙ্গে মর্যাদার নীতি চান সাইফুল হক

শুধু ভারত নয়, বিশ্বের সব পরাশক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় মর্যাদা ও জাতীয় স্বার্থকে প্রাধান্...

শাহবাগই তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে: আবদুল্লাহ তাহের
২৮ আগস্ট ২০২৬

শাহবাগই তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে: আবদুল্লাহ তাহের

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলের সদস্যদের বক্তব্যকে তুচ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে