গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশে বিনিয়োগ ও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:৫৪ এএম ২০২৬
বাংলাদেশে বিনিয়োগ ও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং আরো বেশি দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। কৃষি, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতেই সৌদি প্রতিনিধিদলের এ সফর। তারা বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন।

তিনি জানান, মৎস্য, খাদ্য, জ্বালানি, সৌরবিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে সৌদির দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ নিয়ে শিগগিরই সৌদি আরবে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। এছাড়া চলতি বছরের মধ্যেই বাংলাদেশে রাজনৈতিক পরামর্শ সভা ও যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরো জানান, সৌদি আরব বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সৌদি সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সৌদি ক্রাউন প্রিন্স ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে বাংলাদেশও সৌদি ক্রাউন প্রিন্সকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে। উভয় দেশের সুবিধাজনক সময়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতে এ সফর অনুষ্ঠিত হবে।

সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট-সংক্রান্ত বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। তবে এবারের বৈঠকে এটি প্রধান আলোচ্য বিষয় ছিল না।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব শুধু একটি খাতে নয়, বহুমাত্রিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চায়। দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণই এ সফরের মূল লক্ষ্য ছিল।

এসি/আপ্র/০৪/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৬ সেপ্টেম্বর ২০২৬

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই