গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

আজ ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:১৮ এএম ২০২৬
আজ ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার
ছবি

কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার

তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সফরকালে অ্যাডমিরাল স্টিভ কেলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারত্ব, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরো বিস্তৃত করার বিষয়ে আলোচনা হবে।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সফরের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরো জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।
সানা/আপ্র/৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে সিলিন্ডার নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন
০৩ নভেম্বর ২০২৬

এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে সিলিন্ডার নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন

মাত্র ২৯ দিনের ব্যবধানে দুই দফায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর প্রতিবাদে খালি সিল...

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে তিন মামলায় ২৬ জন কারাগারে
০২ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে তিন মামলায় ২৬ জন কারাগারে

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়...

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাপ্তাহিক ছুটি বাদে ২২ দিন
০২ নভেম্বর ২০২৬

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাপ্তাহিক ছুটি বাদে ২২ দিন

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি...

মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল, ৪০০ কারখানায় ছুটি
০২ নভেম্বর ২০২৬

মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল, ৪০০ কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং চাকরিচ্যুতদের পুনর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই