গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৫ আগস্ট সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা নোয়াবের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:২২ এএম ২০২৬
৫ আগস্ট সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা নোয়াবের
ছবি

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। তবে বিশেষ ব্যবস্থায় সদস্য প্রতিষ্ঠানগুলো চাইলে ওই দিন পত্রিকা প্রকাশ করতে পারবে।

সোমবার (৩ আগস্ট) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবাদপত্র অফিসগুলোতে ছুটি থাকবে। তবে সংবাদপত্রের নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখতে প্রয়োজন অনুযায়ী বিশেষ ব্যবস্থায় কাজ করার সুযোগ থাকবে।

নোয়াব আরো জানিয়েছে, সদস্য সংবাদপত্র প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনা অনুযায়ী ছুটির দিনেও পত্রিকা প্রকাশের ব্যবস্থা করতে পারবে।

উল্লেখ্য, ৫ আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে সরকারও দিনটিকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

সানা/কেএমএএ/আপ্র/৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হঠাৎ চলন্ত মেট্রোরেলের দরজা খুলে গেল
২৩ সেপ্টেম্বর ২০২৬

হঠাৎ চলন্ত মেট্রোরেলের দরজা খুলে গেল

চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট...

বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
২৩ সেপ্টেম্বর ২০২৬

বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞা...

পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬

পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা

দেশে পাসপোর্ট প্রথমবার হারিয়ে গেলে, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে...

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
২৩ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধ...

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে