গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বসুন্ধরার ভবনে চীনারাই ভাড়া থাকতেন, মাসে পাচার হতাে ২৫০ কোটি টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৩ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪৪ এএম ২০২৬
বসুন্ধরার ভবনে চীনারাই ভাড়া থাকতেন, মাসে পাচার হতাে ২৫০ কোটি টাকা
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে তিন চীনা নাগরিকসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশের দাবি, জুয়া ও ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত এই চক্র মাসে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা বিদেশে পাচার করত।

গ্রেফতাররা হলেন— ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) ও শে ই রান (৪২)।

রোববার (২ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির সাইবার ক্রাইম বিভাগের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছয়তলা ভবনে অভিযান চালায়। ভবনটি ঝর্না চাকমা ভাড়া নিয়ে পরিচালনা করতেন। তিনি নিজে নিচতলায় থাকলেও বাকি পাঁচটি তলা চীনা নাগরিকদের কাছে ভাড়া দিয়েছিলেন। সেখানে তারা হোটেলের মতো অবস্থান করে অনলাইনভিত্তিক অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করতেন।

পুলিশ জানায়, ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত ১৪টি ল্যাপটপ, ১৬টি মোবাইল ফোন, প্রায় ৬ হাজার সিম, ২০টি সিম গেটওয়ে যন্ত্র, বিভিন্ন অপারেটরের বিপুলসংখ্যক সিম স্লট, বিদেশি মদ এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, চক্রটি মোবাইল বার্তার মাধ্যমে চাকরি, অতিরিক্ত আয় কিংবা বিভিন্ন অফারের প্রলোভন দেখিয়ে মানুষকে ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করাত। এরপর সিম গেটওয়ে ব্যবহার করে প্রতারণামূলক লেনদেন পরিচালনা করা হতো। একটি মোবাইল ডিভাইসেই ১২টি পর্যন্ত সিম ব্যবহার করে তারা কার্যক্রম চালাত।

তিনি আরো জানান, প্রযুক্তির মাধ্যমে ডিভাইসের পরিচিতি নম্বর পরিবর্তন করায় চক্রটিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, একটি গেটওয়ে ব্যবহার করেই প্রতি মাসে জুয়া ও অন্যান্য অবৈধ উপায়ে অর্জিত প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা বিদেশে পাচার করা হতো।

ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

এসি/আপ্র/০২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আবাসস্থল পরিবর্তনে আবারও ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু
২৪ সেপ্টেম্বর ২০২৬

আবাসস্থল পরিবর্তনে আবারও ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়...

শেষ সময়ে ফ্যামিলি কার্ড পাবেন মন্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী: সমবায় প্রতিমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

শেষ সময়ে ফ্যামিলি কার্ড পাবেন মন্ত্রী, প্রধানমন্ত্রীর স্ত্রী: সমবায় প্রতিমন্ত্রী

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরক...

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৪ সেপ্টেম্বর ২০২৬

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

সরকারি কর্মকমিশন (পিএসসি) ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৫ হ...

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাবকে স্বাগত জানিয়ে মানববন্ধন
২৪ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা প্রস্তাবকে স্বাগত জানিয়ে মানববন্ধন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরার দাব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে