গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে সিলেটবাসীকে বিদায় জানালেন ডিসি সারওয়ার আলম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮ পিএম, ২৩ জুন ২০২৬ | আপডেট: ০৮:৪৭ এএম ২০২৬
ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে সিলেটবাসীকে বিদায় জানালেন ডিসি সারওয়ার আলম
ছবি

সারওয়ার আলম -ফাইল ছবি

সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে বিদায়ের মুহূর্তে সিলেটবাসীর উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন সারওয়ার আলম। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”

জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেট ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন এয়ারলাইন্সের সিলেট শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৈয়দ বেলায়েত হোসেন লিমন।

নতুন জেলা প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত সিলেট কালেক্টরেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, দায়িত্ব পালনকালে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সারওয়ার আলমের উদ্যোগ দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে মাজারের দান বাক্স খোলার উদ্যোগ এবং হিসাব প্রকাশের বিষয়টি প্রশংসার পাশাপাশি বিতর্কও সৃষ্টি করে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মাত্র চার দিনে মাজারের দান বাক্স থেকে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পরে ওই অর্থ সোনালী ব্যাংক করপোরেট শাখায় একটি অ্যাকাউন্টে জমা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই অ্যাকাউন্টে আরো ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

এ উদ্যোগকে ঘিরে প্রশাসনিক মহলে স্বচ্ছতা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন আলোচনার সূচনা হয়। তবে এর মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে সিলেট জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।


বিদায়ের আগে দেওয়া স্ট্যাটাসে সারওয়ার আলম সিলেটবাসীর ভালোবাসার কথা স্মরণ করেন এবং দায়িত্বকালীন সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সানা/ডিসি/আপ্র/২৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই