গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ১৯:৪৩ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের
ছবি

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন -ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখলে দীর্ঘমেয়াদে কোনো অনুশোচনা থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত এ বৈঠককে কর্মকর্তারা রুটিন বৈঠক হিসেবে বর্ণনা করেছেন।

বৈঠক শেষে রাষ্ট্রদূত মূলত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচে বিজয়ের প্রসঙ্গ টেনে বক্তব্য দেন এবং বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রকে সমর্থন করার আহ্বান জানান।

তিনি বলেন, “একটা খুব গুরুত্বপূর্ণ কারণে আমি এখানে এসেছি। গতরাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ একটা জয় পেয়েছে যুক্তরাষ্ট্র এবং পরবর্তী পর্বে চলে গেছি।”

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে দীর্ঘমেয়াদে কোনো আফসোস থাকবে না-এটি ইঙ্গিত করে তিনি দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। সমর্থন চাওয়ার পর ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘কেননা, দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে আপনাকে কখনো পস্তাতে হবে না।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন মালয়েশিয়া ও চীন সফরকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় ও কূটনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। রোববার থেকে শুরু হওয়া এই সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।

চীনে সফরকালে দুই দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সানা/আপ্র/২০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৬ সেপ্টেম্বর ২০২৬

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই