গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

আজ ৪ বিভাগে ভারী বর্ষণ হতে পারে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১৩:১৪ এএম ২০২৬
আজ ৪ বিভাগে ভারী বর্ষণ হতে পারে
ছবি

ছবি সংগৃহীত

দেশের চার বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বাকি ৪ বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

বুধবার (১৭ জুন) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আজ দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে গতকাল মঙ্গলবার থেকে দেশের মানিকগঞ্জ, নীলফামারী ও রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, আজও এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নরসিংদীতে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

এসি/আপ্র/১৭/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
২৩ নভেম্বর ২০২৬

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

জুবাইদা রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন জি...

মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ, জানুন আবেদনের নিয়ম
২৩ নভেম্বর ২০২৬

মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ, জানুন আবেদনের নিয়ম

রাজধানীর মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিম...

শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
২৩ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেফতার  করেছে পুলিশ।সোমবার (২৩ ন...

গঙ্গার পানি বণ্টন চুক্তির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত অনুমোদন
২৩ নভেম্বর ২০২৬

গঙ্গার পানি বণ্টন চুক্তির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত অনুমোদন

১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন-সংক্রান্ত ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত অনুমোদন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই