গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লালনের আখড়া মাদকমুক্তের উদ্যোগ নিয়ে সংসদে প্রশ্ন আমির হামজার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ০৬:০৮ এএম ২০২৬
লালনের আখড়া মাদকমুক্তের উদ্যোগ নিয়ে সংসদে প্রশ্ন আমির হামজার
ছবি

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা -ছবি সংগৃহীত

কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়ি এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করার কোনো সরকারি উদ্যোগ আছে কি না, তা জাতীয় সংসদে জানতে চেয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা। একই সঙ্গে তিনি আখড়ায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠান ঘিরে অনিয়ম ও অশোভন কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন।

বুধবার (১০ জুন) সংসদের প্রশ্নোত্তর পর্বে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সম্পূরক প্রশ্নে কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য বিষয়টি উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আমির হামজা বলেন, কুষ্টিয়া ‘সাংস্কৃতিক রাজধানী’ হিসেবে পরিচিত হলেও লালন শাহের আখড়াবাড়ি এলাকায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা পরিষ্কার হওয়া প্রয়োজন। তিনি বলেন, আখড়ায় লালন উৎসবসহ বিভিন্ন সময়ে কয়েক দিনব্যাপী অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনের উপস্থিতিতেও অনিয়মের অভিযোগ ওঠে, যা নিয়ন্ত্রণে উদ্যোগ থাকা দরকার।

সারা দেশকে মাদকমুক্ত করার পরিকল্পনা: জবাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শুধু লালন শাহের আখড়াবাড়ি নয়, সমগ্র দেশকে মাদকমুক্ত করার ব্যাপক পরিকল্পনা সরকারের রয়েছে। তবে মাদকমুক্ত সমাজ গঠনের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি অপরিহার্য।

মন্ত্রী বলেন, “মাদকমুক্ত তখনই হবে, যখন সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে থাকবে। অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি হচ্ছে আমাদের গ্রামাঞ্চল।”

তিনি আরো বলেন, গত ১৮ বছরে দেশে মাদকের বিস্তার ঘটেছে এবং সমাজে নানামুখী নেতিবাচক সংস্কৃতি তৈরি হয়েছে। সরকার নতুন ধারার উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের মাধ্যমে একটি ‘নবজাগরণ’ গড়ে তুলতে কাজ করছে।

সাংস্কৃতিক উন্নয়ন ও পরিকল্পনা: সংস্কৃতিমন্ত্রী বলেন, সরকার শুধু মাদক নিয়ন্ত্রণ নয়, বরং সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তারের মাধ্যমেও সমাজকে এগিয়ে নিতে চায়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বছরব্যাপী সাংস্কৃতিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনাকে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে এটি জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে দেশের বিভিন্ন স্থানে ১৬টি ইনস্টিটিউট কাজ করছে বলেও তিনি জানান।


শিল্পকলা ও অবকাঠামো উন্নয়ন: ঢাকা জেলা শিল্পকলা একাডেমির জন্য মিরপুরে ৭৫ শতক জমি বরাদ্দ পাওয়া গেছে বলে সংসদে জানান মন্ত্রী। এটি প্রস্তাবিত ১২টি জেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ প্রকল্পের অংশ।

তিনি আরো বলেন, উপজেলা পর্যায়েও শিল্পকলা একাডেমির কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে উপজেলা পরিষদের বিদ্যমান ভবনের এক বা দুটি কক্ষ ব্যবহার করে সাংস্কৃতিক কার্যক্রম শুরু করা হবে।
সানা/আপ্র/১০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই