গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশজুড়ে ভারি বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮ পিএম, ০২ মে ২০২৬ | আপডেট: ১৪:২৬ এএম ২০২৬
দেশজুড়ে ভারি বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা
ছবি

ছবি সংগৃহীত

 ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের আট বিভাগেই ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।


আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, শনিবার (২ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এসব বিভাগে ভারি বর্ষণ হতে পারে। এতে অস্থায়ী জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, ফেনী, বরিশাল, কুমিল্লা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, ঢাকা, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, মাদারীপুর ও শরীয়তপুরসহ কয়েকটি জেলায় শনিবার বিকেল ৫টার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করেছে অধিদপ্তর। 

এছাড়া দেশের আট বিভাগেই পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে ১৩৪ মিলিমিটার। 

সিলেটে ৭৫ মিলিমিটার এবং সৈয়দপুরে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার তথ্যে জানা যায়, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদীতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট ও তেঁতুলিয়ায় ১৯ ডিগ্রি সেলসিয়াস।


সানা/ডিসি/আপ্র/২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সরকারের নতুন উদ্যোগ: ৩ জাহাজে হবে ভাসমান হাসপাতাল
১৯ সেপ্টেম্বর ২০২৬

সরকারের নতুন উদ্যোগ: ৩ জাহাজে হবে ভাসমান হাসপাতাল

উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য...

রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ
১৯ সেপ্টেম্বর ২০২৬

রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয়...

সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা
১৮ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা

সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবিরের ঘটনা ঘটলেই বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির...

আজ আন্তর্জাতিক সমমজুরি দিবস, কেন কম নারীর মজুরি
১৮ সেপ্টেম্বর ২০২৬

আজ আন্তর্জাতিক সমমজুরি দিবস, কেন কম নারীর মজুরি

নারী ও পুরুষের আয়ের বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১৮ সেপ্টেম্বর পালিত হয় আন্তর্জাতিক সমমজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে