গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

ঢাকাসহ সারাদেশে দুদিন কালবৈশাখীর পূর্বাভাস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫ পিএম, ০২ মে ২০২৬ | আপডেট: ১১:৪৬ এএম ২০২৬
ঢাকাসহ সারাদেশে দুদিন কালবৈশাখীর পূর্বাভাস
ছবি

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড় আঘাত হানার প্রবল আশঙ্কা রয়েছে।

শনিবার(২ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়। 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তা অনুযায়ী, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র ঝড় বয়ে যেতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগেও একই ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। 

ঝড়ের তীব্রতা সম্পর্কে বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই কালবৈশাখীর গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঝড়ের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।  

ঝড়ের সময় জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সর্বসাধারণকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

এসি/আপ্র/০২/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
০৩ নভেম্বর ২০২৬

দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ...

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ নভেম্বর ২০২৬

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্...

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো...

শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে ৩৩ জন গ্রেফতার
০৩ নভেম্বর ২০২৬

শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে ৩৩ জন গ্রেফতার

রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেফত...

জেল হত্যা দিবস আজ, স্মরণে জাতীয় চার নেতা
০৩ নভেম্বর ২০২৬

জেল হত্যা দিবস আজ, স্মরণে জাতীয় চার নেতা

আজ ৩ নভেম্বর, জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতা—সৈয়দ নজরু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই