গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ছবি

ছবি সংগৃহীত

গত বছরের তুলনায় দেশে সীমান্তে হত্যার ঘটনা প্রায় ৭৫ শতাংশ কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি এবং প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনার ফলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত দুই মাসে সীমান্তে অপরাধ দমনে গ্রেফতারের হার প্রায় ৭০০ শতাংশ বেড়েছে এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের সফলতা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া জাতীয় সম্পদ রক্ষায় প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল (ডিজেল, অকটেন ও পেট্রোল) পাচার রোধ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। মানবপাচার প্রতিরোধেও ২৫ শতাংশ উন্নতি হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্য খাতের তথ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, সারাদেশে চলমান হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে ২৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯৪ লাখের বেশি শিশু টিকা পেয়েছে।

বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, ২৬ এপ্রিল দেশের চাহিদা ছিল ১৪ হাজার ৩৫২ মেগাওয়াট, বিপরীতে সরবরাহ ছিল ১২ হাজার ৪৮৭ মেগাওয়াট। ফলে ঘাটতি ছিল ১ হাজার ৮৬৫ মেগাওয়াট এবং সর্বোচ্চ লোডশেডিং হয়েছে ময়মনসিংহ অঞ্চলে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এর প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ (ফুয়েল লোডিং) কার্যক্রম শুরু হচ্ছে। সব প্রক্রিয়া শেষ হলে আগস্টের তৃতীয় সপ্তাহে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে জানুয়ারিতে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।

তিনি আরো জানান, দ্বিতীয় ইউনিট ২০২৭ সালের শেষ নাগাদ উৎপাদনে আসবে। দুটি ইউনিট চালু হলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ হবে এবং প্রায় ২ কোটি মানুষ উপকৃত হবেন।

জ্বালানি খাত নিয়েও আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৭০ হাজার টন ডিজেল মজুত রয়েছে এবং ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার টন ডিজেল দেশে পৌঁছাবে। অন্যান্য জ্বালানিতেও পর্যাপ্ত মজুত রয়েছে বলে তিনি জানান।

এসি/আপ্র/২৮/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে