গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যশোরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী

মেয়েদের শিক্ষায় নতুন দিগন্ত, আসছে এলপিজি কার্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৫৪ এএম ২০২৬
মেয়েদের শিক্ষায় নতুন দিগন্ত, আসছে এলপিজি কার্ড
ছবি

ছবি সংগৃহীত

মেয়েদের শিক্ষাকে আরো বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক করতে ‘ডিগ্রি পর্যন্ত’ অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারীপ্রধান পরিবারগুলোর জীবনযাত্রা সহজ করতে চালু হচ্ছে ‘এলপিজি কার্ড’—যার মাধ্যমে রান্নাবান্নার কষ্ট লাঘবের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার খুলশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে এসব ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী; তাদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের মধ্য দিয়েই জাতির অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।

তিনি স্মরণ করিয়ে দেন, দেশনেত্রী খালেদা জিয়ার উদ্যোগে প্রথমে স্কুল পর্যায়ে এবং পরে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল। সেই ধারাবাহিকতাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার অংশ হিসেবে সরকার এখন ডিগ্রি পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, “শুধু অবৈতনিক শিক্ষাই নয়, যারা ভালো ফলাফল করবে তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও থাকবে, যাতে তারা উচ্চতর শিক্ষায় এগিয়ে যেতে পারে।”

যদিও বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতিতে মেয়েদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছিল, বর্তমান ঘোষণায় মেয়েদের ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

নারীর ক্ষমতায়নে ‘এলপিজি কার্ড’
নারীদের অর্থনৈতিক ও পারিবারিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেও নতুন উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারীপ্রধান পরিবারগুলোর জন্য চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়া হচ্ছে, যা দিয়ে পরিবার পরিচালনার পাশাপাশি ক্ষুদ্র আয়ের উদ্যোগ গড়ে তোলা সম্ভব।

এর ধারাবাহিকতায় সরকার ‘এলপিজি কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। এই কার্ডের মাধ্যমে নারীদের কাছে এলপিজি গ্যাস পৌঁছে দেওয়া হবে, যাতে রান্নাবান্নার কষ্ট কমে এবং জীবনযাত্রা সহজ হয়।

প্রধানমন্ত্রী বলেন, “গ্রাম হোক বা শহর—রান্নাবান্নার কষ্ট সবারই। আমরা চাই মা-বোনদের সেই কষ্ট লাঘব করতে।”

‘বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা’ নিয়ে সতর্কবার্তা
সমাবেশে রাজনৈতিক প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, কিছু মহল ‘জুলাই সনদ’-এর অর্থ বিকৃতভাবে উপস্থাপন করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে এবং এর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, “যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তারা দেশের উন্নয়নমূলক কর্মসূচিগুলো ব্যাহত করতে চায়।”

এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খলা তৈরি হলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ সরকারের বিভিন্ন উদ্যোগ ক্ষতিগ্রস্ত হবে।

অতীতের রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে বিভ্রান্তি ও অশান্তি সৃষ্টির চেষ্টা হয়েছে এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার প্রয়াস দেখা গেছে। এ ধরনের পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

পুনঃখননে ফিরবে খালের প্রাণ
এদিন প্রায় পাঁচ দশক আগে শুরু হওয়া একটি ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় যশোরের উলশী খাল পুনঃখননের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির সূচনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, খালটি ভরাট ও দখলের কারণে পানিশূন্য হয়ে পড়েছে, যার ফলে কৃষক ও স্থানীয় জনগণ বঞ্চিত হচ্ছেন। প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখনন করা গেলে প্রায় ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং অতিরিক্ত প্রায় ১৪০০ টন খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে। পাশাপাশি প্রায় ৭২ হাজার মানুষ এর সুফল পাবে।

তিনি আরো জানান, খাল পুনঃখনন শেষে এর দুই পাশে প্রায় তিন হাজার গাছ রোপণ করা হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। খালে পানি ফিরে এলে হাঁস পালনসহ বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগের সুযোগ সৃষ্টি হবে, যা বিশেষ করে নারীদের জন্য বাড়তি আয়ের পথ খুলে দেবে।

সমাবেশে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে আরো বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও শ্রমের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব এবং জনগণের জীবনমান উন্নত করা যাবে।
সানা/আপ্র/২৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০
১১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই...

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর অনুশীলন চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে...

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং
১১ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে গত এক মাস ধরে কয়লা সংকটের কারণে...

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন
১১ সেপ্টেম্বর ২০২৬

খালে ভাসছিল লাশ, ৩৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীতে জিরানী খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে