গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১৮ এপ্রিল শুরু হজ ফ্লাইট, যাবেন ৭৮ হাজার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫১ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:৩৬ এএম ২০২৬
১৮ এপ্রিল শুরু হজ ফ্লাইট, যাবেন ৭৮ হাজার
ছবি

ফাইল ছবি

চলতি বছর হজ মৌসুমকে সামনে রেখে আগামী ১৮ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হচ্ছে। ওই দিন দিবাগত রাত সাড়ে ১২টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।

যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করা হয়েছে। ক্যাম্পের ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী করা হয়েছে।

এবারের হজযাত্রীদের জন্য বিমান ভাড়ায় স্বস্তি এসেছে। গত বছরের তুলনায় টিকিটের দাম ১২ হাজার টাকা কমানো হয়েছে, যা সরকারের বিশেষ উদ্যোগে সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল দল সৌদি আরবে পৌঁছেছে। তারা মক্কা ও মদিনার বিভিন্ন স্থানে হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্টদের আশা, সার্বিক প্রস্তুতির ফলে এবারের হজযাত্রা আরো সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।

এসি/আপ্র/১৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাসিনা ইস্যুতে ঢাকা-দিল্লির যৌথ উদ্যোগ প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
২৬ সেপ্টেম্বর ২০২৬

হাসিনা ইস্যুতে ঢাকা-দিল্লির যৌথ উদ্যোগ প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের যে টানাপোড়েন চলছে, তা...

তৃণমূল থেকে আইজিপি নিজেদের সংশোধন করুন, হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও: স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

তৃণমূল থেকে আইজিপি নিজেদের সংশোধন করুন, হতে পারে রাষ্ট্রদ্রোহ মামলাও: স্বরাষ্ট্র...

আইজিপি থেকে তৃণমূল পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্রুত নিজেদের সংশোধন করুন। দায়িত...

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৬ সেপ্টেম্বর ২০২৬

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই