গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:৪৫ এএম ২০২৬
৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১
ছবি

ছবি সংগৃহীত

সাতচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি); সরকারি চাকরিতে নিয়োগের এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে ফল প্রকাশের পর পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেই সময়সূচি পরে জানানো হবে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ২৭ নভেম্বর শুরু হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। সে বছরের ১০ ডিসেম্বর সকালে ১০টা থেকে অনলাইনে এ বিসিএসের আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ৯ ডিসেম্বর তা স্থগিত করে পিএসসি। পরে ওই বছরের ২৬ ডিসেম্বর ৪৭তম বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়। মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করায় মোট নম্বর ১১০০ থেকে কমে হয় ১০০০।

এ বিসিএসে প্রথমবারের মত আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। পরে ওই বছরের ২৯ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন গ্রহণ, চলে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রথমে ২০২৫ সালের ৮ আগস্ট ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে ৪৩ দিন পিছিয়ে ওই বছর ১৯ সেপ্টেম্বর আট বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। একই বছরের ২৮ সেপ্টেম্বর ১০ হাজার ৬৪৪ প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। পরে ওই বছরের ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করা হলে প্রার্থীদের একাংশ তা পেছানোর দাবিতে আন্দোলন করেন। কিন্তু পরীক্ষা শুরুর তারিখ নিয়ে অনড় অবস্থানে থাকে পিএসসি।
সানা/ডিসি/আপ্র/৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’
২১ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য দেশের ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে এককালীন ১...

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের
২১ সেপ্টেম্বর ২০২৬

অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

দেশের মহাসড়কগুলোর পাশে দীর্ঘদিন ধরে অব্যবহৃতভাবে পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুততম সময়ের মধ্যে চাল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট...

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী
২১ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্...

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নিজের প্রথম ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা এবং প্রধান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই