গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেনু

ট্যাংকি ফুল করার হিড়িক, পাম্পে ঝুলছে ‘তেল নেই’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১২ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ০৩:২৮ এএম ২০২৬
ট্যাংকি ফুল করার হিড়িক, পাম্পে ঝুলছে ‘তেল নেই’
ছবি

ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশের বাজারেও পড়তে শুরু করেছে।

রাজধানীসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেলচালকরা ফুল ট্যাংক করে রাখছেন, ফলে হঠাৎ করে পেট্রোল-অকটেন-ডিজেলের চাহিদা বেড়ে গেছে। এই পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে কিছু পেট্রোল পাম্পের বিরুদ্ধে আংশিক বা পুরোপুরি বন্ধ রাখার অভিযোগও উঠেছে।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ফিলিং স্টেশন (তেল পাম্প) বন্ধ থাকতে দেখা গেছে। এতে অনেকেই গাড়ির তেল নিতে এসে ফিরে যাচ্ছেন। নীলক্ষেত-নিউমার্কেটের সবকটি তেলের পাম্প বন্ধ থাকতে দেখা গেছে। নীলক্ষেত মোড়ের পথের ‌‘বন্ধু ফিলিং স্টেশনে’র স্টাফ মিলন বলেন, বিকেল থেকেই চাহিদা বেশি ছিল। যা তেল ছিল সব শেষ হয়ে গেছে। গাড়ি না আসলে আর তেল দিতে পারবো না।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের উল্টা পাশের পাম্পের বিক্রেতা বলেন, পাম্পে তেল নেই। রাত ৯টার পর গাড়ি আসার কথা। গাড়ি আসলে তারপর তেল সাপ্লাই দিতে পারবো। এখন তেল নাই তাই বন্ধ রাখছি। গাড়ির তেল নিতে এসে না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। মোস্তফা আহমেদ নামের একজন বলেন, তেল নিতে আসছিলাম। এসে দেখি পাম্প বন্ধ। পাম্পের লোক বলছে তেল নাই। সরকার বলছে আসছে, এরা বলছে নাই। বাংলাদেশের ব্যবসায়ীদের দিয়ে ভরসা নাই। হতে পারে কৃত্রিম সংকট তৈলি করছে।

 

নীলক্ষেত মোড়ে রাসেল মিয়া বলেন, তেল নেবো কিন্তু পাম্প বন্ধ। বলছে তেল নাই। যুদ্ধের কারণে সংকট হলে এখনই তো আর তেল শেষ হয়ে যায়নি। জানি না দাম বাড়ানোর জন্য পাম্প বন্ধ রাখছে কি না। এদিকে মার্চ মাসে দেওয়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য বলছে, দেশে ডিজেল প্রায় ১৪ দিনের, পেট্রোল প্রায় ১৫–১৭ দিনের, অকটেন প্রায় ২৮ দিনের, ফার্নেস অয়েল প্রায় ৯৩ দিন, জেট ফুয়েল প্রায় ৫৫ দিনের মজুত আছে।

সরকারি তথ্যের হিসাবে এখনই জ্বালানি সংকট তৈরি হওয়ার কথা না। তবে সরকার বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হওয়ায় আহ্বান জানিয়েছে।

 

ডিসি/আপ্র/ ৫/৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, বললেন স্পিকার
১৬ জুন ২০২৬

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, বললেন স্পিকার

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কার্যপ্রণালী বিধি ও সংবিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন স্পি...

এবার শাস্তির মুখে পড়তে যাচ্ছে আদ-দ্বীন কর্তৃপক্ষ
১৬ জুন ২০২৬

এবার শাস্তির মুখে পড়তে যাচ্ছে আদ-দ্বীন কর্তৃপক্ষ

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। এবার আদ-দ্বীন কর্...

পদ্মা রেল সেতুর নিচে মাটি কাটা বন্ধ
১৬ জুন ২০২৬

পদ্মা রেল সেতুর নিচে মাটি কাটা বন্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচে মাটি কেটে নেওয়ার কার্যক্রম আ...

সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার
১৬ জুন ২০২৬

সংবাদমাধ্যম উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার

সংবাদমাধ্যম খাতে উদ্যোক্তাদের জন্য প্রণোদনা দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই