গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সড়কে অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে: ইশরাক হোসেন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ০৪:০০ এএম ২০২৬
সড়কে অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে: ইশরাক হোসেন
ছবি

বুধবার ধোলাইখাল রোডের লক্ষ্মীবাজার এলাকা পরিদর্শন শেষে কথা বলেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন -ছবি সংগৃহীত

ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত ধোলাইখাল রোড ও সুভাষ বোস অ্যাভিনিউয়ের উন্নয়ন ও নির্মাণকাজ পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি সড়কের অবৈধ দখল উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

বুধবার (৪ মার্চ) ধোলাইখাল রোডের লক্ষ্মীবাজার এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, ধোলাইখাল সড়কের বিভিন্ন অংশ অবৈধভাবে দখল হয়ে গেছে। কোথাও কোথাও ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত সড়ক দখল করে স্থায়ী স্থাপনার মতো নির্মাণ করা হয়েছে। সরকারের নীতিমালা অনুযায়ী ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। 
প্রতিমন্ত্রী জানান, ধোলাইখাল রোডের দৈর্ঘ্য প্রায় ০.৭৮ কিলোমিটার (৭৮০ মিটার)। এই সড়কের দুই পাশে প্রায় ১.৫৬ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে, সুভাষ বোস অ্যাভিনিউয়ের দৈর্ঘ্য ০.৫৮ কিলোমিটার এবং এর দুই পাশে ১.১৬ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণকাজ চলছে। উন্নয়নকাজ শেষ হলে এলাকার চিত্র বদলে যাবে এবং জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা করা যায়।


ইশরাক হোসেন বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিসি ট্রাফিক, সংশ্লিষ্ট থানা-পুলিশ এবং সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। ধোলাইখালের দুই পাশের মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির সঙ্গেও কথা বলা হবে।

ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, সিটি কর্পোরেশনের ইজারা দেওয়া নির্ধারিত সীমানার বাইরে রাতের বেলায় ট্রাক দাঁড়িয়ে পুরো সড়ক দখল করে ফেলে। আগে সেই জায়গা উন্মুক্ত করা হবে, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে।

তিনি বলেন, যেখানে স্বাভাবিকভাবে ১৫–২০ সেকেন্ড বা হালকা যানজটে পাঁচ মিনিট লাগার কথা, সেখানে অনেক সময় এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত আটকে থাকতে হয়।

পুরান ঢাকায় স্থায়ী বাসস্ট্যান্ড না থাকায় লোকাল বাস সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রাস্তার ওপর ডাবল বা ট্রিপল লেনে বাস দাঁড়িয়ে পুরো সড়ক বন্ধ করে দেওয়া তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে। তবে বাস ও যাত্রীদের প্রয়োজন বিবেচনায় আপাতত এক লেনে দাঁড়ানোর ব্যবস্থা করা যেতে পারে।

তিনি বলেন, বিষয়টি জাতীয় নীতির আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ভূমিকা রয়েছে। ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রী নিজে বৈঠক করছেন এবং গণপরিবহন কীভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন। দ্রুতই এর স্থায়ী বিকল্প ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
সানা/ডিসি/আপ্র/৪/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই