গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শেখ সেলিমের বিরুদ্ধে দুর্নীতির মামলা, স্ত্রী-সন্তানদের সম্পদের হিসাব তলব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ১১:১৩ এএম ২০২৬
শেখ সেলিমের বিরুদ্ধে দুর্নীতির মামলা, স্ত্রী-সন্তানদের সম্পদের হিসাব তলব
ছবি

আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম -ফাইল ছবি

সাড়ে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একইসঙ্গে তার স্ত্রী, দুই ছেলে ও মেয়ের নামে থাকা অবৈধ সম্পদের খোঁজে তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

রোববার (১ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন। দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা মো. খাইরুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।
দুদক জানায়, দুদকের অনুসন্ধানে শেখ সেলিমের নামে ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী তলব: শেখ সেলিমের পাশাপাশি তার পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে সন্দেহ করছে দুদক। অধিকতর তদন্ত ও সম্পদ উদ্ঘাটনের লক্ষ্যে তাঁর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে তারা হলেন, শেখ সেলিমের স্ত্রী মিসেস ফাতেমা সেলিম, তাদের দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাঈম এবং মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া। দুদক সূত্র আরো জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব দিতে ব্যর্থ হলে বা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেখ সেলিম সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১,৩০০ কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতেন। এর বিনিময়ে তিনি ১০ থেকে ১৫ শতাংশ হারে কমিশন গ্রহণ করতেন বলে এমন অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।


সানা/ডিসি/আপ্র/১/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৬ সেপ্টেম্বর ২০২৬

এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

বাংলাদেশের জুলাই আন্দোলন ও সেই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন
২৬ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে পাবলিক টয়লেটে অর্ধগলিত লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢাকার জুরাইন রেলসেতুর নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পু...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই