গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১২ এএম ২০২৬
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি
ছবি

ছবি সংগৃহীত

সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেফতারের আগে সংশ্লিষ্ট এখতিয়ারসম্পন্ন আদালতের পূর্বানুমতি নেওয়ার বিধান রাখার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করার জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির সভায় এ বিষয়ে একমত হন সংশ্লিষ্টরা।

বুধবার (৪ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মতামতকে গুরুত্ব দিয়ে খসড়া আইনটি পরিমার্জন ও চূড়ান্ত করার ওপর জোর দেওয়া হয়। আইনটি যাতে সাংবাদিক, সংবাদমাধ্যম কিংবা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে হয়রানির হাতিয়ার হয়ে না ওঠে, তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং হয়রানি প্রতিরোধের ওপর গুরুত্ব দেন সভার অংশগ্রহণকারীরা।

মানহানি, হেয় প্রতিপন্ন করা ও সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করে আইনের সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব ওঠে। একই সঙ্গে সাইবার স্পেসের সংজ্ঞা আরো সুনির্দিষ্ট করার বিষয়ে আলোচনা হয়। মানহানির সংজ্ঞা ও শাস্তির ক্ষেত্রে দণ্ডবিধির সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টিও গুরুত্ব পায়।

গুজব ও অপতথ্যের সংজ্ঞা স্পষ্ট ও সুনির্দিষ্ট করার বিষয়ে মতামত দেন অংশগ্রহণকারীরা। তাঁদের অভিমত, আইনের অস্পষ্ট বা অতিব্যাপক সংজ্ঞার কারণে যেন গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে হবে।

খসড়া আইনে মোবাইল কোর্টের বিধান না রাখা, কোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারণ জানানোর বিষয়েও আলোচনা হয়। ব্লক করা কনটেন্ট অবমুক্তির আবেদন নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি কোনো সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে লিখিত নোটিশ দেওয়া এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখার বিষয়টিও আলোচনায় আসে।

সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য কাঠামো ও সেখানে গণমাধ্যমের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। জাতিসংঘসহ উন্নয়ন সহযোগী এবং মেটার মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে পরামর্শ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অংশীজনদের মতামত ও সুপারিশের ভিত্তিতে সংশোধিত খসড়া আইনটি আরো পরিমার্জন করে ওয়েবসাইটে প্রকাশের বিষয়েও আলোচনা হয়। জনসাধারণের মতামত নিয়ে আইনটিকে আরো গ্রহণযোগ্য, কার্যকর ও সময়োপযোগী করার ওপর জোর দেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, সাইবার অপরাধ প্রতিরোধের পাশাপাশি নাগরিকের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার মধ্যে ভারসাম্য রেখেই সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সংশ্লিষ্ট সব অংশীজনের গঠনমূলক মতামত বিবেচনায় নিয়ে খসড়াটি চূড়ান্ত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

সভায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির পক্ষ থেকে একটি উপস্থাপনা দেওয়া হয়। এ সময় আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি সুপারিশের আশা
০৪ নভেম্বর ২০২৬

এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি সুপারিশের আশা

আগেরবারের মতো দীর্ঘসূত্রতা হবে না, জানালেন বোর্ডের চেয়ারম্যান

বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ঢাকা-বেইজিংকে একসঙ্গে কাজের আহ্বান
০৪ নভেম্বর ২০২৬

বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ঢাকা-বেইজিংকে একসঙ্গে কাজের আহ্বান

বৈশ্বিক পরিমণ্ডলে একতরফাবাদ, ক্ষমতার রাজনীতি ও ‘জঙ্গলের আইন’-এর চর্চা মোকাবিলা এবং বিশ্বশান্তি রক্ষা...

গ্যাস উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা
০৪ নভেম্বর ২০২৬

গ্যাস উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়াতে ২০৩১ সালের মধ্যে ১৫০টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে সরক...

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
০৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার কারণে সৃষ্ট সংকটের স্থায়ী সমাধানে চীনের সহযোগিতা চেয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে