গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

নোয়াখালীতে নতুন গ্যাসকূপ, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৪ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০৩ এএম ২০২৬
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট
ছবি

ছবি সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। উপজেলার রামপুর ইউনিয়নে খনন করা সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের দুটি জোনে প্রায় ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২ নভেম্বর) অগ্নি প্রজ্বালনের মাধ্যমে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাপেক্সের হিসাব অনুযায়ী, ভোক্তা পর্যায়ের মূল্য বিবেচনায় এই গ্যাসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ হাজার ৮০৯ কোটি টাকা। কূপটি থেকে দৈনিক প্রায় দেড় কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

বাপেক্স সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের ফলাফলের ভিত্তিতে কূপটি খননের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত খনন শেষে কূপটির দুটি পৃথক জোনে গ্যাসের সন্ধান পাওয়া যায়। পরিকল্পনা অনুযায়ী, কূপটি থেকে আগামী ২০ বছর পর্যন্ত গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে।

সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কূপটিতে তেল কিংবা অন্য কোনো পদার্থের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত হতে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) পরীক্ষা চালানো হবে। পরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নতুন এই গ্যাসের সন্ধান দেশের জাতীয় জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এসি/আপ্র/০২/১১/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা
০৩ নভেম্বর ২০২৬

চারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা

আগামী চারদিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়...

পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল: ডা. জাহেদ
০৩ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের দাবির প্রতি সরকার সহানুভূতিশীল: ডা. জাহেদ

বর্তমানে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় পোশাকশ্রমিকদের জীবন কঠিন হয়ে উঠছে। সে কারণে পোশাকশ্রমিকদের দা...

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে আহত ৫০ পুলিশ, শতাধিক কারখানা ছুটি
০৩ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে আহত ৫০ পুলিশ, শতাধিক কারখানা ছুটি

ঢাকার সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পুলিশের প্রায় ৫০ জন সদস...

দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
০৩ নভেম্বর ২০২৬

দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই