গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

একনেকে অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:১৫ এএম ২০২৬
একনেকে অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে ইলেকট্রিক ট্রেন প্রকল্প।

বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেকের এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চলবে এই ইলেকট্রিক ট্রেন। ৩ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ইলেকট্রিক ট্রেন ২০৩১ সালে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনটি মেট্রোরেল প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে বুধবারের একনেক সভায়। প্রকল্পগুলো হলো- মেট্রো রেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রো রেল লাইন-১ এবং মেট্রো রেল লাইন-৫ নর্দান রুট।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তিনটি মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব রয়েছে।

পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্প অনুমোদন পেয়েছে।

এসি/আপ্র/১৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
১০ নভেম্বর ২০২৬

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প...

৬৭৩ মামলার আসামি শেখ হাসিনা, একটিতে মৃত্যুদণ্ড
১০ নভেম্বর ২০২৬

৬৭৩ মামলার আসামি শেখ হাসিনা, একটিতে মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৬৭৩টি মা...

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের মৃত্যু

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ (৭৯) মারা...

ফিরে আসছে ককটেল, অগ্নিসংযোগ
০৯ নভেম্বর ২০২৬

ফিরে আসছে ককটেল, অগ্নিসংযোগ

রাজধানী ঢাকায় আবারো বাড়ছে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা। সন্ধ্যা নামলেই বিভিন্ন এলাকায় বিস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই