গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রামিসা ধর্ষণ-হত্যা মামলা: ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানিতে গ্রহণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:০২ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ০২:২৩ এএম ২০২৬
রামিসা ধর্ষণ-হত্যা মামলা: ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানিতে গ্রহণ
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত বৃহস্পতিবার (১১ জুন) কারা কর্তৃপক্ষের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার জেল আপিল দাখিল করেন। গত ৯ জুন এই মামলার ডেথ রেফারেন্স অনুমোদনের নথি হাইকোর্টে আসে।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশু রামিসার আইনগত উত্তরাধিকারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন বাধ্যতামূলক, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে সকালে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে তাকে কৌশলে বাসায় নিয়ে ধর্ষণ ও হত্যা করা হয় বলে অভিযোগ উঠে।

পরদিন ২০ মে রাতে শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। ঘটনার চার দিনের মধ্যে পুলিশ অভিযোগপত্র দাখিল করে এবং মোট ১৮ জনের সাক্ষী যুক্ত করা হয়।

চলতি বছরের ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ২ জুন সাক্ষ্যগ্রহণ শেষে ৩ জুন আত্মপক্ষ সমর্থন করেন আসামিরা। ৪ জুন যুক্তিতর্ক শেষে ৭ জুন রায় ঘোষণা করা হয়।

আদালতের এই জেল আপিল গ্রহণের মধ্য দিয়ে মামলাটির আইনি প্রক্রিয়ার নতুন ধাপ শুরু হলো।

এসি/আপ্র/১৪/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ
২২ সেপ্টেম্বর ২০২৬

মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

দেশের অর্থনীতিকে মূল্যস্ফীতি থেকে রক্ষা করতে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যতিরেকে ইচ্ছা...

টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
২১ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল সদরের দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় তিনজনের মৃত্য...

গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে
২১ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী...

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা
২০ সেপ্টেম্বর ২০২৬

জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ঢাকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 9 ঘন্টা আগে