গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১১ এপ্রিল ২০২৬

মেনু

একই বছরে হবে ২টি হজ ও ৩টি ঈদ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:০৩ এএম ২০২৬
একই বছরে হবে ২টি হজ ও ৩টি ঈদ!
ছবি

প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্ব ২০৩৯ সালে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। সে বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একটি বছরের মধ্যেই তিনটি ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবের প্রখ্যাত জলবায়ু ও জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

তিনি বলেন, হিজরি চান্দ্র ক্যালেন্ডার প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে যায়। এ ব্যবধানের কারণেই ২০৩৯ সালে এমন ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হবে।

ড. আল মিসনাদের ব্যাখ্যা অনুযায়ী, ২০৩৯ সালের শুরুতেই প্রথম ঈদুল আজহা পালিত হবে। ওই বছরের ৬ জানুয়ারি (১০ জিলহজ ১৪৬০ হিজরি) পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ঈদুল আজহা উদযাপিত হবে।

এরপর প্রায় এক বছর পর আবারও হিজরি বর্ষ পূর্ণচক্র সম্পন্ন করবে। ফলে একই গ্রেগরিয়ান বছরের শেষ দিকে দ্বিতীয়বারের মতো হজ অনুষ্ঠিত হবে এবং ২৬ ডিসেম্বর (১০ জিলহজ ১৪৬১ হিজরি) পালিত হবে আরেকটি ঈদুল আজহা।

এর অর্থ, ২০৩৯ সালে একই বছরে দুইবার হজ এবং দুইবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, যা অত্যন্ত বিরল ঘটনা। একই সঙ্গে দুটি হজ মৌসুমের আগেই পৃথকভাবে আরাফার দিনও পালিত হবে, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হন।

এই দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে আরেকটি ঈদও পড়বে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, ২০৩৯ সালের ১৯ অক্টোবর ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ফলে একটি বছরে দুটি ঈদুল আজহা ও একটি ঈদুল ফিতর, অর্থাৎ মোট তিনটি ঈদ পালনের বিরল সুযোগ আসবে।

এদিকে, চান্দ্র ক্যালেন্ডারের এই স্থানান্তরের প্রভাব শুধু হজ মৌসুমেই সীমাবদ্ধ নয়। পবিত্র রমজান মাসেও একই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরের মধ্যে মুসলমানরা দুইবার রমজান মাস পালন করবেন—একবার জানুয়ারিতে এবং আবার ডিসেম্বর মাসে। এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে। অর্থাৎ ৩৩ বছর পর আবারও এক বছরে দুই রমজান পালিত হবে।

উল্লেখ্য, ইসলামি হিজরি বর্ষ চান্দ্র মাসের ওপর নির্ভরশীল এবং এর মেয়াদ ৩৫৪ বা ৩৫৫ দিন। অন্যদিকে গ্রেগরিয়ান বর্ষ সৌরভিত্তিক, যার দৈর্ঘ্য ৩৬৫ বা ৩৬৬ দিন। এই ব্যবধানের কারণেই ইসলামি তারিখগুলো প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে কিছুটা এগিয়ে আসে।

ওআ/আপ্র/১৪/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের
১১ এপ্রিল ২০২৬

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে আসন্ন আলোচনা ব্যর্থ হলে দেশটিতে পুনরায় ভয়াবহ সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়ে...

হরমুজ পার হওয়ার অনুমতি পেলো না বাংলাদেশি জাহাজ
১০ এপ্রিল ২০২৬

হরমুজ পার হওয়ার অনুমতি পেলো না বাংলাদেশি জাহাজ

হরমুজ প্রণালি পার হতে না পেরে শারজায় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির উ...

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং
১০ এপ্রিল ২০২৬

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং

মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রা...

এপস্টেইন বিতর্কে সম্পর্ক অস্বীকার মেলানিয়ার
১০ এপ্রিল ২০২৬

এপস্টেইন বিতর্কে সম্পর্ক অস্বীকার মেলানিয়ার

প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা সংশ্লিষ্টতা ছিল না বলে স্পষ্টভাবে জান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

মতামত জানান

‘অসম ও দেশবিরোধী’ মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আপনি কি এই দাবির সঙ্গে একমত?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে