গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাজার কিশোর হালাওয়া

আমার পা আমার আগেই জান্নাতে চলে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৫৪ এএম ২০২৬
আমার পা আমার আগেই জান্নাতে চলে গেছে
ছবি

আমার পা আমার আগেই জান্নাতে চলে গেছে

গাজার ১৫ বছর বয়সী কিশোর ওমর হালাওয়া এখন প্রতিদিন সেই কবরের পাশে গিয়ে দাঁড়ায় এবং তার বিয়োগান্তক অভিজ্ঞতার কথা স্মরণ করে। জীবন ও যুদ্ধের এই নিষ্ঠুর বাস্তবতায় দাঁড়িয়ে ১৩ বছরের এই কিশোর গভীর আবেগ নিয়ে বলে যে, তার পা তার আগেই বেহেশতে চলে গেছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন অসংখ্য ফিলিস্তিনির জীবনকে পঙ্গু করে দিয়েছে। ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন হামলায় হাজার হাজার শিশু এখন হাত, পা কিংবা চোখ হারিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।

বুধবার (১৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এমনই এক হৃদয়বিদারক গল্প তুলে ধরেছে ১৩ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর ওমর হালাওয়াকে নিয়ে, যে মাত্র তিন মাস আগে তার ডান পা হারিয়েছে। ওমরের মা ইয়াসমিন হালাওয়া তার সন্তানের এই করুণ পরিণতি দেখে অত্যন্ত ব্যথিত এবং তিনি জানান যে এই দৃশ্য সহ্য করা তাদের পরিবারের জন্য খুবই যন্ত্রণাদায়ক।

ওমরের মা ইয়াসমিন জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে তাদের পরিবারকে অন্তত ১৫ বার বাস্তুচ্যুত হতে হয়েছে। আর্থিক সংকটের কারণে গাজার দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য প্রয়োজনীয় ৬০০০ শেকেল জোগাড় করতে না পেরে তারা উত্তর গাজার জাবালিয়া এলাকাতেই থেকে যেতে বাধ্য হন। ওই এলাকায় পানীয় জল সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় তৃষ্ণা মেটাতে শিশুরা ভোর হওয়ার সাথে সাথেই লাইনে দাঁড়িয়ে থাকত। গত ১ অক্টোবর ওমর তার ১১ বছর বয়সী বোন লায়ান, সমবয়সী চাচাতো ভাই মোয়াথ হালাওয়া এবং বন্ধু মোহাম্মদ আল সিকসিকের সাথে জাবালিয়া শিবিরের কাছের একটি ট্যাঙ্কার থেকে পানি আনতে যায়। সেখানেই ইসরাইলি গোলার মুখে পড়ে তারা।

গোলাগুলির শব্দে আতঙ্কিত ইয়াসমিন যখন সন্তানদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তখনই খবর পান যে ওমর গুরুতর আহত হয়েছে। হাসপাতালে দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি পা কেটে ফেলতে হয়। জ্ঞান ফেরার পর ওমর প্রথমেই তার সাথে থাকা বন্ধু ও চাচাতো ভাইয়ের কথা জানতে চেয়েছিল। কিন্তু নির্মম সত্য ছিল, পানির লাইনে দাঁড়িয়ে থাকা তার বন্ধু মোহাম্মদ ও চাচাতো ভাই মোয়াথ ইসরাইলি হামলায় সেই মুহূর্তে প্রাণ হারিয়েছিল।

হালাওয়া পরিবার ওমরের শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া পা-টি তাদের তাঁবুর কাছেই কবর দিয়েছে।

ওআ/আপ্র/১৪/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর
১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর

আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে