গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইয়াংজি নদীর তলদেশে চীনের প্রথম রেল টানেল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০৭ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ২২:০৯ এএম ২০২৬
ইয়াংজি নদীর তলদেশে চীনের প্রথম রেল টানেল
ছবি

টানেলটি শহুরে সড়ক, উড়ালসেতু, বিদ্যমান রেলপথ এবং ইয়াংজি নদীর প্রধান নৌ চলাচল চ্যানেলের নিচ দিয়ে নির্মিত হয়েছে -ছবি সংগৃহীত

চীনের অবকাঠামো উন্নয়নে যোগ হলো নতুন এক মাইলফলক। ইয়াংজি নদীর তলদেশে নির্মিত দেশটির প্রথম উচ্চগতির রেল টানেলের খননকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ছাইইয়ানবা ইয়াংজি রিভার রেলওয়ে টানেল নামের এই প্রকল্পটি চীনের উচ্চগতির রেল নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১১ হাজার ৯৪২ মিটার দীর্ঘ এই সুবিশাল টানেলটি নির্মাণে অতিক্রম করা হয়েছে নানা জটিল প্রতিবন্ধকতা। এটি শহুরে সড়ক, উড়ালসেতু, বিদ্যমান রেলপথ এবং ইয়াংজি নদীর প্রধান নৌ চলাচল চ্যানেলের নিচ দিয়ে নির্মিত হয়েছে।

দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভা থেকে পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর সিয়ামেন পর্যন্ত নির্মাণাধীন উচ্চগতির রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই টানেল। এর খননকাজ শেষ হওয়াকে পুরো প্রকল্পের অগ্রগতিতে বড় সাফল্য হিসেবে দেখছে চীনের রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই টানেল ছেংতু-ছোংছিং, ছোংছিং-সিয়ামেন এবং চেংচৌ-ছোংছিং উচ্চগতির রেলপথের মধ্যে সংযোগ আরো শক্তিশালী করবে। একই সঙ্গে এটি ছোংছিং শহরের দুটি গুরুত্বপূর্ণ রেল করিডোর-ছোংছিং-সিয়ামেন করিডোর এবং ইয়াংজি নদী করিডোরের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করবে।

প্রকৌশলগত দিক থেকে প্রকল্পটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। নদীর তলদেশ দিয়ে দীর্ঘ টানেল নির্মাণে ভূ-প্রকৃতি, পানির চাপ এবং নিরাপত্তার মতো বিষয়গুলো মোকাবিলা করতে হয়েছে নির্মাণকর্মীদের।

চীনের রেল কর্তৃপক্ষের মতে, এই টানেল চালু হলে দেশটির উচ্চগতির রেল যোগাযোগ ব্যবস্থা আরো বিস্তৃত হবে। পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক কার্যক্রমেও নতুন গতি আসবে।

বিশ্বের অন্যতম বৃহৎ উচ্চগতির রেল নেটওয়ার্ক গড়ে তোলার ধারাবাহিকতায় ইয়াংজি নদীর তলদেশে নির্মিত এই টানেলকে চীনের প্রকৌশল সক্ষমতার আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: সিএমজি


সানা/ডিসি/আপ্র/২৬/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে আশা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 8 ঘন্টা আগে