গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে ৭৫৯ কোটি!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৪৭ এএম ২০২৬
৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে ৭৫৯ কোটি!
ছবি

ছবি সংগৃহীত

ব্যাংক থেকে মাত্র ৩ হাজার রুপি তুলতে গিয়ে নিজের হিসাবে ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ রুপি ১৬ পয়সা দেখে হতবাক হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কালিকাপুর গ্রামের এক গৃহবধূ। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শরিফা খাতুনের স্বামীসহ কয়েকজন স্বজন তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। সম্প্রতি তার দেবর সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ায় থাকা শরিফার হিসাবে ৩ হাজার রুপি পাঠান। সেই টাকা তুলতে ব্যাংকে গিয়ে তিনি জানতে পারেন, তার অ্যাকাউন্টে কয়েকশ কোটি রুপি জমা রয়েছে।

হঠাৎ বিপুল অঙ্কের অর্থের তথ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন শরিফা খাতুন। তিনি জানান, তাদের পরিবার অত্যন্ত দরিদ্র এবং জীবিকার জন্য পরিবারের সদস্যদের ভিনরাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতে হয়। এমন অস্বাভাবিক ব্যালেন্স দেখে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও লালগোলা থানার পুলিশকে জানান।

কীভাবে তার হিসাবে এত বিপুল অর্থ দেখানো হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভারজনিত সমস্যার কারণে ভুল ব্যালেন্স প্রদর্শিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো ব্যাংক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।

এর আগেও পশ্চিমবঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছে। কোচবিহারের এক ছাত্রীর ব্যাংক হিসাবে একই পরিমাণ অর্থ দেখানো হয়েছিল। একই দিনে দুর্গাপুরের জটেশ্বর এলাকার এক গৃহবধূর অ্যাকাউন্টেও প্রায় ৭৪০ কোটি রুপি ব্যালেন্স প্রদর্শিত হওয়ার ঘটনা সামনে আসে।

সূত্র: সংবাদ প্রতিদিন

এসি/আপ্র/১৩/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মক্কার আকাশে হুথির ড্রোন, ধ্বংস করলো সৌদি
১৬ সেপ্টেম্বর ২০২৬

মক্কার আকাশে হুথির ড্রোন, ধ্বংস করলো সৌদি

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপের অভিযোগ উঠেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী...

ট্রাম্পের জনপ্রিয়তা বাড়লেও ঝুঁকিতে রিপাবলিকানরা
১৫ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের জনপ্রিয়তা বাড়লেও ঝুঁকিতে রিপাবলিকানরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন রেকর্ড সর্বনিম্ন অবস্থান থেকে সামান্য বেড়েছে। তবে নভে...

মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা
১৫ সেপ্টেম্বর ২০২৬

মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা

মহাকাশে যুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে মহাকাশে অস্ত...

র্শত পূরণ না হলে ট্রাম্পরে সঙ্গে আলোচনায় যাবে না ইরান
১৫ সেপ্টেম্বর ২০২৬

র্শত পূরণ না হলে ট্রাম্পরে সঙ্গে আলোচনায় যাবে না ইরান

ইরানরে র্শত পূরণ না হওয়া র্পযন্ত যুক্তরাষ্ট্ররে সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানয়িছেনে দশেটরি সুপ্রম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই