গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পারমাণবিক নীতি বদলাবে না উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০১ পিএম, ১৯ জুন ২০২৬ | আপডেট: ১৮:০১ এএম ২০২৬
পারমাণবিক নীতি বদলাবে না উত্তর কোরিয়া
ছবি

কিম জং উনের বোন কিম ইয়ো জং -ছবি আনাদোলু এজেন্সি

শিল্পোন্নত সাত দেশের জোট জি–৭-এর পারমাণবিক নিরস্ত্রীকরণ আহ্বানকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। দেশটি জানিয়েছে, আন্তর্জাতিক চাপের মুখেও তাদের পারমাণবিক নীতি পরিবর্তন করা হবে না।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এ প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান অপরিবর্তনীয় এবং চূড়ান্ত। তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই এই নীতি পরিবর্তন করা সম্ভব নয়। তার দাবি, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডার দেশের মৌলিক জাতীয় স্বার্থের অংশ এবং বৈরী শক্তির হুমকির বিরুদ্ধে এটি একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।

কিম ইয়ো জং আরো সতর্ক করে বলেন, এই অবস্থান দুর্বল করার যেকোনো প্রচেষ্টা বিপর্যয় ডেকে আনতে পারে।

ফ্রান্সের এভিয়ান শহরে অনুষ্ঠিত এবারের জি–৭ শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর নেতারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

সম্মেলনে পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাইবার অপরাধ ও ক্রিপ্টোকারেন্সি চুরির অভিযোগ মোকাবিলায় সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতিও দেওয়া হয়। তবে এসব আহ্বানকে পুরোনো ও বাস্তবতাবিবর্জিত বলে উড়িয়ে দেন কিম ইয়ো জং। তিনি বলেন, আন্তর্জাতিক চাপ উত্তর কোরিয়ার পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না।

সানা/কেএমএএ/আপ্র/১৯/৬/২০২৬  

সংশ্লিষ্ট খবর

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে আশা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে