গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সুপার টুমের আগ্নেয়গিরি চূড়ায় উঠে বিশ্বরেকর্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ১৩:৫২ এএম ২০২৬
সুপার টুমের আগ্নেয়গিরি চূড়ায় উঠে বিশ্বরেকর্ড
ছবি

ছবি গিনেস বিশ্ব রেকর্ডস-এর সৌজন্যে

থাইল্যান্ডের তানাবোওর্ন সিরিকুনাকর্নকুন, যিনি ‘সুপার টুম’ নামে পরিচিত, পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় প্যারাস্যুটে অবতরণ করে বিশ্বরেকর্ড গড়েছেন।

৪৮ বছর বয়সী এই বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও রিয়েল এস্টেট উদ্যোক্তা গত ১৪ মার্চ চিলির ওহোস দেল সালাদো আগ্নেয়গিরির শীর্ষে সফলভাবে অবতরণ করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৫ হাজার ৪৪২ মিটার, যা বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি হিসেবেও পরিচিত।

এই অবতরণের মধ্য দিয়ে তিনি সর্বোচ্চ উচ্চতায় স্কাইডাইভ বা প্যারাস্যুট অবতরণের নতুন বিশ্বরেকর্ড গড়েন। এর মাধ্যমে তিনি আগের ২০২৩ সালের রেকর্ড ভেঙে দেন।

অত্যন্ত শীতল তাপমাত্রা, কম অক্সিজেন এবং বিরূপ বাতাসের মধ্যে এই ঝুঁকিপূর্ণ অভিযান সম্পন্ন হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় লাফ দেওয়ার সময় অনেক বাণিজ্যিক উড়োজাহাজও এর নিচ দিয়ে উড়ে যায়।

অভিযান শেষে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, চারপাশের দৃশ্য ছিল অবিশ্বাস্য সুন্দর, যা আগে কখনো দেখেননি। আগ্নেয়গিরির বিভিন্ন খনিজের কারণে পুরো এলাকা রঙিন রূপ ধারণ করেছিল, যা দেখতে অনেকটা রংধনুর মতো মনে হয়েছে।

সিরিকুনাকর্নকুন জানান, তিনি মাত্র দুই বছর আগে স্কাইডাইভিং শুরু করেন এবং এখন পর্যন্ত ১ হাজার ২৫০ বারের বেশি আকাশ থেকে লাফ দিয়েছেন। নতুন এই রেকর্ডকে তিনি থাইল্যান্ডের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন।

তিনি বলেন, এমন একটি স্থান বেছে নেওয়ার কারণ ছিল এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও অভিযানের চ্যালেঞ্জ, যা পুরো দলকে অনুপ্রাণিত করেছে।

এই অর্জনের মধ্য দিয়ে তিনি বিশ্বের অ্যাডভেঞ্চার ক্রীড়া জগতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন। সূত্র: গিনেস বিশ্ব রেকর্ডস


সানা/ডিসি/আপ্র/২৫/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?
১১ সেপ্টেম্বর ২০২৬

৯/১১-এর ২৫ বছর: নিরাপত্তা বাড়লো, সন্ত্রাস কি কমলো?

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের চারটি বিমান ছিনতাই ছিল শুধু একটি সন্ত্রাসী হামলা নয়; এটি ছিল বৈশ্বিক নিরা...

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা
১০ সেপ্টেম্বর ২০২৬

বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হচ্ছে হুথিরা

ইয়েমেনে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের তীরবর্তী গুরুত্বপূর্ণ শহর আল-মাখা (মোচা)-এর নিয়ন্ত্রণ নিয়েছ...

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের
১০ সেপ্টেম্বর ২০২৬

ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আসতে চান পুতিন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ট...

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে আশা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 ঘন্টা আগে