গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

গরুর জন্ম সনদ চাইলেন বিজেপির বিধায়ক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ০১:২০ এএম ২০২৬
গরুর জন্ম সনদ চাইলেন বিজেপির বিধায়ক
ছবি

ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়ক রেখা পাত্র শনিবার গবাদি পশু বোঝাই একটি গাড়ি আটক করেছিলেন। ওই সময় জবাই করার উপযুক্ত বয়স প্রমাণের জন্য গবাদি পশুর ‘জন্ম সনদ’ দেখতে চান তিনি। তার এই মন্তব্যের জেরে তৃণমূলের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রেখা। 

রবিবার (১৭ মে) এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে। গবাদি পশু বোঝাই গাড়িটি হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকা দিয়ে যাওয়ার সময় হিঙ্গলগঞ্জের বিধায়ক পাত্র সেটিকে থামান। এরপর তিনি গবাদি পশুগুলোকে নামিয়ে রাস্তার পাশের একটি গাছের নিচে বেঁধে দেন এবং পশুগুলোর জন্য খড় ও পানির ব্যবস্থা করেন।


রেখা পাত্র জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গবাদি পশু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ১৪ বছরের কম বয়সী গবাদি পশু জবাই করা যাবে না। তিনি বলেন, “আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী গরু জবাই করার ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকবে। 

যদি কাউকে অবৈধভাবে গরু পরিবহন করতে দেখা যায়, আমরা অবশ্যই তাদের ধরব এবং গরুর জন্ম সনদ দেখাতে বলব। কেউ জন্ম সনদ দেখাতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” 

এর প্রতিক্রিয়ায় তৃণমূল প্রশ্ন তুলেছে, বিধায়ক বিজেপি শাসিত অন্য কোনো রাজ্যের গরুর জন্ম সনদ দেখাতে পারবেন কি না। তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ বলেন, “আমরা মাননীয় বিধায়ককে অনুরোধ করছি, তিনি যেন যেকোনো ডাবল ইঞ্জিন রাজ্য থেকে গরুর এমন একটি জন্ম সনদ নিয়ে আসেন। 

এটি তথ্যসূত্র হিসেবে সহায়ক হবে। বিজেপি যদি গরুর এমন কোনো জন্ম সনদ দেখাতে পারে, তবে আমাদের খতিয়ে দেখতে হবে কে সেই সনদগুলো অনুমোদন করেছে।”

 

ডিসি/আপ্র/১৭/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি
২৭ অক্টোবর ২০২৬

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি

ক্রমবর্ধমান বাড়িভাড়া, কর্মসংস্থানের সংকট, দুর্বল শিক্ষাব্যবস্থা ও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদে...

এলভিসের ২৭৪ গানের স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা
২৬ অক্টোবর ২০২৬

এলভিসের ২৭৪ গানের স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা

মার্কিন সংগীত কিংবদন্তি এলভিস প্রিসলির ২৭৪টি গানের স্বত্ব অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশ...

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা
২৬ অক্টোবর ২০২৬

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্...

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে
২৬ অক্টোবর ২০২৬

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে

মার্কিন নৌ-অবরোধ ও বিমান সংস্থাগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের নৌ ও আকাশপথের বাণিজ্য আগে থেক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে