গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৮ পিএম, ০৫ মে ২০২৬ | আপডেট: ১৮:৩৫ এএম ২০২৬
চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১
ছবি

ছবি সংগৃহীত

চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে চাংশা শহরে এ দুর্ঘটনা ঘটে। এটি হুনান প্রদেশের রাজধানী এবং আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত এলাকা। ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’ নামের একটি কারখানায় বিস্ফোরণটি ঘটে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, বিস্ফোরণের পর পুরো এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং কারখানার ভবনগুলো ধসে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া কারখানার চিত্র দেখা গেছে, যদিও এসব ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উদ্ধার তৎপরতায় প্রায় ৫০০ দমকলকর্মী, উদ্ধারকারী ও চিকিৎসাকর্মী অংশ নেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে তিনি শিল্প কারখানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

বিশ্ববাজারে আতশবাজি রপ্তানিতে চীন শীর্ষে। তথ্য অনুযায়ী, গত বছর দেশটি প্রায় ১ দশমিক ১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রপ্তানি করেছে, যা বৈশ্বিক বাজারের বড় অংশজুড়ে রয়েছে।

এসি/আপ্র/০৫/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর
১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর

আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে