গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে চীন-সৌদির অবস্থান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২৬ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:০৭ এএম ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে চীন-সৌদির অবস্থান
ছবি

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সোমবার (২০ এপ্রিল) বিকেলে দুই নেতার মধ্যে টেলিফোনে এ বিষয়ে আলোচনা হয়।

ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়। তিনি দুই দেশের সম্পর্ককে চীন-আরব সহযোগিতার একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে শি জিনপিং বলেন, চীন অবিলম্বে ব্যাপক যুদ্ধবিরতি এবং সংঘাত বন্ধের পক্ষে। তিনি হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের স্বার্থে এই প্রণালি উন্মুক্ত ও নিরাপদ থাকা জরুরি।

জবাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, বর্তমান সংঘাত উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলছে। তিনি আলোচনার মাধ্যমে সংকট সমাধান এবং যুদ্ধবিরতি বজায় রাখার ওপর জোর দেন। তিনি আরো বলেন, হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব কাজ করছে এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে আগ্রহী। দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে একমত হন বলে জানানো হয়েছে।
সানা/ডিসি/আপ্র/২০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর
১১ সেপ্টেম্বর ২০২৬

ব্রিকসের আগে মোদি-পুতিন বৈঠক, বাণিজ্য-জ্বালানি সহযোগিতায় জোর

আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম
১১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম

যুক্তরাষ্ট্রে এবারের গ্রীষ্মকাল ছিল গত ১৩২ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ। জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তাপপ...

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ নয়, শক্ত অবস্থান চান ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতের যেকোনো...

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু
১১ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোর স্কুলে আগুন, পদদলনে ২৯ শিশুর মৃত্যু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পদদলনে অন্তত ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে