গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

মহাকাশ থেকে ভোট দেওয়া হয় যে পদ্ধতিতে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:৫৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০১:২১ এএম ২০২৬
মহাকাশ থেকে ভোট দেওয়া হয় যে পদ্ধতিতে
ছবি

নাসার অনেক মহাকাশচারী কক্ষপথ থেকেই নাগরিক অধিকার প্রয়োগ করেছেন- ছবি ইন্টারনেট

বিশ্বের বিভিন্ন দেশে ভোট প্রদানের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। তবে পৃথিবীর বাইরে থেকেও ভোট দেওয়ার পদ্ধতি রয়েছে কী? হ্যাঁ আছে, ১৯৯৭ সাল থেকে মহাকাশ থেকে ভোট দেওয়া শুরু হয়েছে। সেসময় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এ সংক্রান্ত একটি বিল পাস হয়। 

সেই বছর নাসা মহাকাশচারী ডেভিড উলফ মির মহাকাশ স্টেশন থেকে প্রথম আমেরিকান হিসেবে মহাকাশ থেকে ভোট দেন। তিনি হিউস্টনের স্থানীয় নির্বাচনে একটি সুরক্ষিত ইলেকট্রনিক ব্যালট ব্যবহার করে ভোট পাঠিয়েছিলেন। এরপর থেকে নাসার অনেক মহাকাশচারী কক্ষপথ থেকেই তাদের নাগরিক অধিকার প্রয়োগ করেছেন।

এটি মূলত এক ধরনের অ্যাবসেন্টি ব্যালট বা অনুপস্থিত ভোটদান প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি শুরু হয় একটি ফেডারেল পোস্টকার্ড অ্যাপ্লিকেশন (এফপিসিএ) পূরণের মাধ্যমে। বিদেশে কর্মরত মার্কিন সামরিক বাহিনীর সদস্য এবং তাদের পরিবারও একই ফর্ম পূরণ করে থাকে। নাসা জানায়, মহাকাশযাত্রার আগেই এই ফর্মটি পূরণ করে মহাকাশচারী মহাকাশ থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

অনেক বিজ্ঞানী টেক্সাসের বাসিন্দা হিসেবে ভোট দেওয়া বেছে নেন। কারণ তারা হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে প্রশিক্ষণ নেন। তবে অন্য অঙ্গরাজ্যের মহাকাশচারীও তাদের নিজ নিজ কাউন্টির সঙ্গে বিশেষ ব্যবস্থা করে মহাকাশ থেকে ভোট দিতে পারেন।

ভোটদানের কয়েকটি ধাপ পার করতে হয়, যেমন-
পরীক্ষামূলক যাচাই: ফেডারেল পোস্টকার্ড অ্যাপ্লিকেশন (এফপিসিএ) অনুমোদিত হওয়ার পর একটি ট্রায়াল বা পরীক্ষা চালানো হয়। মহাকাশচারীর নিজ কাউন্টির নির্বাচন কর্মকর্তা একটি টেস্ট ব্যালট স্পেস সেন্টারের টিমের কাছে পাঠান। এরপর তারা একটি মহাকাশ স্টেশন প্রশিক্ষণ কম্পিউটার ব্যবহার করে পরীক্ষা করেন যে, ব্যালটটি পূরণ করে সফলভাবে কাউন্টিতে ফেরত পাঠানো যাচ্ছে কি না।

ব্যালট পাঠানো: সফল পরীক্ষার পর, টেক্সাসের বিভিন্ন কাউন্টি নির্বাচন কর্মকর্তা অফিস থেকে তৈরি একটি সুরক্ষিত ইলেকট্রনিক ব্যালট জনসন স্পেস সেন্টারের মিশন কন্ট্রোল সেন্টারের মাধ্যমে ভোটদানকারী মহাকাশচারীর কাছে পাঠানো হয়। কাউন্টি নির্বাচন কর্মকর্তা সরাসরি মহাকাশচারীকে একটি ইমেইল পাঠান যাতে বিশেষ কিছু ‘ক্রেডেনশিয়াল’ বা গোপন কোড থাকে। এই কোড ব্যবহার করেই মহাকাশচারী সেই সুরক্ষিত ব্যালটটি দেখতে পারেন।

তথ্য আদান-প্রদান: পূরণকৃত ব্যালটটি নাসার স্পেস নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসে। একই ভাবে মহাকাশ স্টেশনের অন্যান্য তথ্য আদান-প্রদান করা হয়। মেরিল্যান্ডের নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টার এই নেটওয়ার্কটি পরিচালনা করে।

পৃথিবীতে অবতরণ: মহাকাশচারী যখন কক্ষপথে বসে বিশেষভাবে তৈরি এই ইলেকট্রনিক ব্যালটটি পূরণ করেন, তখন সেই ফাইলটি ‘ট্র্যাকিং অ্যান্ড ডাটা রিলে স্যাটেলাইট’-এর মাধ্যমে নিউ মেক্সিকোর ‘হোয়াইট স্যান্ডস কমপ্লেক্স’-এর একটি গ্রাউন্ড অ্যান্টেনায় পৌঁছায়।

চূড়ান্ত গণনা: নিউ মেক্সিকো থেকে নাসা ব্যালটটি হিউস্টনের জনসন স্পেস সেন্টারের মিশন কন্ট্রোল সেন্টারে পাঠায় এবং সেখান থেকে সংশ্লিষ্ট কাউন্টি নির্বাচন কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হয়। ভোটের গোপনীয়তা বজায় রাখার জন্য ব্যালটটি এনক্রিপ্টেড থাকে এবং এটি শুধু মহাকাশচারী ও সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা দেখতে পারেন।

সময়সীমা: টেক্সাসের বাসিন্দা হিসেবে ভোট দিলে মহাকাশচারীকে অবশ্যই নির্বাচনের দিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টার মধ্যে ভোট রেকর্ড করতে হয়।

ভবিষ্যতে নাসা চাঁদে এবং পরবর্তীতে মঙ্গলগ্রহে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে। সংস্থাটি নিশ্চিত করেছে যে, মহাকাশচারীরা সৌরজগতের যেখানেই থাকুক না কেন, তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। পাশাপাশি এই প্রক্রিয়াটি তারা অব্যাহত রাখবে। সৌজন্যে: জাগোনিউজ

 


সানা/মেহেদী/আপ্র/১০/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি
২৭ অক্টোবর ২০২৬

ফ্রান্স থেকে স্পেন, ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি

ক্রমবর্ধমান বাড়িভাড়া, কর্মসংস্থানের সংকট, দুর্বল শিক্ষাব্যবস্থা ও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদে...

এলভিসের ২৭৪ গানের স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা
২৬ অক্টোবর ২০২৬

এলভিসের ২৭৪ গানের স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মামলা

মার্কিন সংগীত কিংবদন্তি এলভিস প্রিসলির ২৭৪টি গানের স্বত্ব অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশ...

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা
২৬ অক্টোবর ২০২৬

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো জয় ছিনিয়ে আনলেন লুলা দা সিলভা। ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়ে চতুর্...

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে
২৬ অক্টোবর ২০২৬

সীমান্তে বিধিনিষেধে ইরানের স্থলবাণিজ্যও বড় সংকটে

মার্কিন নৌ-অবরোধ ও বিমান সংস্থাগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের নৌ ও আকাশপথের বাণিজ্য আগে থেক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে