গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কলকাতায় খাদ্যসুরক্ষা অভিযানে ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:১৫ এএম ২০২৬
কলকাতায় খাদ্যসুরক্ষা অভিযানে ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিত
ছবি

ক্রেতা সুরক্ষা সপ্তাহ উপলক্ষে কলকাতার একটি রেস্তোরাঁয় চলছে অভিযান -ছবি ভাস্কর মুখার্জী

ক্রেতা সুরক্ষা সপ্তাহ উপলক্ষে কলকাতায় সপ্তাহব্যাপী খাদ্যসুরক্ষা অভিযান শেষ হয়েছে। ১ সেপ্টেম্বর শুরু হওয়া এ অভিযানে শহরের বিভিন্ন রেস্তোরাঁ, খাবারের দোকান, মিষ্টির দোকান ও বেকারিতে পচা ও বাসি খাবার, পচা মাছ-মাংস, ছত্রাক ধরা ছানা-পনিরসহ নানা অনিয়ম ধরা পড়েছে। কিছু খাবারে নিষিদ্ধ ও ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহারেরও প্রমাণ মিলেছে।

খাদ্যবিধি না মানার অভিযোগে কলকাতার ৪০টি রেস্তোরাঁর লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হবে বলে জানিয়েছে কলকাতা পৌর করপোরেশন।

অভিযানে রাজ্য খাদ্যসুরক্ষা দপ্তর ও কলকাতা পৌর করপোরেশনের কর্মকর্তারা অংশ নেন। শহরের বিভিন্ন শপিং মলের খাবারের দোকানেও অভিযান চালানো হয়। এর মধ্যে সাউথ সিটি মল, স্টার মল ও মেট্রোপলিস মলের খাবারের দোকান উল্লেখযোগ্য।

লাইসেন্স স্থগিত হওয়া ৪০টি রেস্তোরাঁর মধ্যে উল্লেখযোগ্য হলো ডন জিওভানিস, করিমস, মিস্টিমুখ, আল সালান, সিমলা ফুড, জেপটো লিমিটেড, ব্রজরাজ, ডেন জং কিচেন, সোফিয়া হোটেল, গঙ্গা, বিরিয়ানি কর্নার, শম্ভু অয়েল মিল, রয়েল বেঙ্গল টাইগার হসপিটালিটি, এশিয়া হাউস, দাদা বৌদি হোটেল, টৌরাশিয়া চাট, মেরাকি বেকারি অ্যান্ড কনফেকশনারি, গিরিশচন্দ্র দে অ্যান্ড বেকারি, শ্রীকৃষ্ণ সুইটস, বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক সুইটস, মাতৃ মিষ্টান্ন ভান্ডার, শীতলা মিষ্টান্ন ভান্ডার, মিঠাই ভান্ডার ও শক্তি মিষ্টান্ন ভান্ডার।

এদিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিচালনার নিয়ম না মানার অভিযোগে কলকাতার ৯১৯টি গেস্ট হাউস বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে কলকাতা পৌর করপোরেশন। অভিযানে ৪১টি গেস্ট হাউস নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে।

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি পর্যটকের মৃত্যুর পর গেস্ট হাউস ও হোটেলগুলোর নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিয়ে নতুন করে তৎপর হয় কলকাতা পৌর করপোরেশন। এর ধারাবাহিকতায় বিভিন্ন গেস্ট হাউসে তদন্ত শুরু করা হয়।

১ সেপ্টেম্বর কলকাতার নিউমার্কেট বা হগ মার্কেট এলাকায় ক্রেতা সুরক্ষা সপ্তাহের উদ্বোধন হয়। সপ্তাহব্যাপী কর্মসূচি শেষে কলকাতা পৌর করপোরেশনের প্রশাসক স্মিতা পান্ডে বলেন, এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, আগের সরকার খাদ্যসুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেনি। বর্তমান সরকার খাদ্যের মান ও নিরাপত্তার বিষয়ে কোনো আপস করবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষা সরকারের অন্যতম লক্ষ্য। এবার খাবার পানির মানও খতিয়ে দেখা হবে।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, রাজ্যবাসীকে সচেতন করার পাশাপাশি খাবারের মান নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়েছে। খাদ্যসামগ্রীতে ভেজাল, নিষিদ্ধ ও কৃত্রিম রং ব্যবহার করা যাবে না। ভুয়া লেবেল লাগিয়ে ফ্রিজে খাদ্য সংরক্ষণের বিষয়টিও বরদাশত করা হবে না।
সানা/আপ্র/১০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কঠিন ফাঁদে দক্ষিণ কোরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কঠিন ফাঁদে দক্ষিণ কোরিয়া

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে দক্ষিণ কোরিয়া সামরিকভাবে যুক্ত হলে ‘মারাত্মক প...

বসতি নিষেধাজ্ঞার জবাবে ১২ ব্রিটিশের প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলের
১০ সেপ্টেম্বর ২০২৬

বসতি নিষেধাজ্ঞার জবাবে ১২ ব্রিটিশের প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলের

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে ১২ ব্রিটিশ নাগরিক...

হরমুজে দুই মার্কিন জাহাজ ও আট ট্যাংকারে হামলার দাবি
১০ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে দুই মার্কিন জাহাজ ও আট ট্যাংকারে হামলার দাবি

হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি কর...

কেয়ামতের মাছ’ ভেসে আসার পর ছয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত!
১০ সেপ্টেম্বর ২০২৬

কেয়ামতের মাছ’ ভেসে আসার পর ছয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত!

ইন্দোনেশিয়ার একটি সৈকতে বিরল ওরফিশ ভেসে আসার পর দেশটির ছয়টি আগ্নেয়গিরিতে প্রায় একই সময়ে অগ্ন্যুৎপাতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই