গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত্যু ছাড়ালো ১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০৭ এএম ২০২৬
নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত্যু ছাড়ালো ১ হাজার
ছবি

ছবি সংগৃহীত

নেপাল ও চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি-এ তথ্য জানিয়েছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৯৮৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন। নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। এছাড়া এখন পর্যন্ত অন্তত ১১ হাজার ৮১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

বন্যায় অনেক সড়ক ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় দুর্গত এলাকায় পৌঁছাতে হেলিকপ্টারসহ বিভিন্ন উড়োজাহাজ ব্যবহার করছেন উদ্ধারকারীরা। বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে আটকে থাকা মানুষকে উদ্ধার করার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তাও পৌঁছে দেওয়া হচ্ছে।

গত ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে ভয়াবহ এই দুর্যোগের সূত্রপাত হয়। হিমবাহ ধসে বিপুল পরিমাণ পাথর, বরফ ও গলিত পানি নিচের উপত্যকায় নেমে আসে। এর ফলে নদীগুলোতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে গিয়ে ভয়াবহ বন্যা দেখা দেয়। শক্তিশালী এই ধসের কারণে ভূমির নিচে কম্পনও সৃষ্টি হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ২।

বন্যার পানির সঙ্গে কাদা ও পাথরের স্রোত নেপাল ও তিব্বতের উপত্যকার নদীগুলো দিয়ে দ্রুত নিচের দিকে নেমে আসে। এতে ঘরবাড়ি, ভবন, সড়ক ও সেতু ভেসে যায়। এখনো হাজারো মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

উদ্ধারকারীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২টি জলবিদ্যুৎ প্রকল্পের প্রায় ৯০০ নিখোঁজ শ্রমিককে খুঁজে বের করা। তাদের মধ্যে প্রায় ৫০০ জন বিভিন্ন সুড়ঙ্গের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নেপালের সেনাবাহিনীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা কাদা, পানি ও ধ্বংসস্তূপে ভরা অন্ধকার সুড়ঙ্গে ঢুকে নিখোঁজদের সন্ধান করছেন। কোথাও কাদার মধ্যে দিয়ে হেঁটে, আবার কোথাও পাথর ও ধ্বংসাবশেষ পেরিয়ে তারা জীবিতদের খুঁজছেন।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া হেলিকপ্টারচালক বিমল শর্মা সংবাদমাধ্যম এপি-কে বলেন, তিব্বতের কাছের সীমান্ত শহর তিমুরেতে ধ্বংসযজ্ঞ দেখে তিনি হতবাক হয়ে গেছেন। বহু বছর ধরে পরিচিত ওই এলাকা দেখে তার মনে হয়েছে, তিনি যেন সম্পূর্ণ ভিন্ন কোনো ভূখণ্ডের ওপর দিয়ে উড়ছেন।

চীনের অংশেও উদ্ধার তৎপরতা চলছে। বিশেষ করে তিব্বতের গ্যিরং বন্দর ও আশপাশের এলাকায় কাদাধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ এই বন্দরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

চীনে সর্বশেষ রোববারের (৩০ আগস্ট) হিসাবে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে এখনো ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।

চীনের উদ্ধারকারীরা প্রশিক্ষিত কুকুরের সহায়তায় পাথর ও ধ্বংসস্তূপের ফাঁকে জীবিতদের সন্ধান করছেন। পাশাপাশি ভারী যন্ত্রপাতি ব্যবহার করে গ্যিরং বন্দরের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ মহাসড়কটি সচল করার চেষ্টা চলছে। সড়কটি চালু করা গেলে দুর্গত এলাকায় প্রয়োজনীয় সরঞ্জাম, উদ্ধারকর্মী ও ত্রাণ পৌঁছানো সহজ হবে।

দুই দেশের দুর্গত এলাকাগুলোতে এখনো উদ্ধার অভিযান চলছে। ধ্বংস হয়ে যাওয়া যোগাযোগব্যবস্থা ও দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধারকারীদের কঠিন পরিস্থিতির মধ্যেই কাজ করতে হচ্ছে।

এসি/আপ্র/০১/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পিঠে বোনকে নিয়ে মা-বাবার খোঁজে শিশু, মনে করালো নাগাসাকির সেই ছবির কথা
০১ সেপ্টেম্বর ২০২৬

পিঠে বোনকে নিয়ে মা-বাবার খোঁজে শিশু, মনে করালো নাগাসাকির সেই ছবির কথা

পিঠে দুধের শিশুকে বেঁধে কাদামাখা পথে হেঁটে চলছে এক বালক। চোখে-মুখে ক্লান্তি, শরীরজুড়ে কাদা। তবু থামছ...

নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ
০১ সেপ্টেম্বর ২০২৬

নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ

নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর উদ্ধারকাজ যত এগোচ্ছে, ততই সামনে আসছ...

যুক্তরাষ্ট্রে গড়ে উঠছে নতুন মহাকাশ একাডেমি
০১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে গড়ে উঠছে নতুন মহাকাশ একাডেমি

মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা আরো বাড়াতে নতুন মহাকাশ একাডেমি গড়ার উদ্যোগ নিয়েছে যুক্তর...

ইরানকে ‘মৃত ও ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প
০১ সেপ্টেম্বর ২০২৬

ইরানকে ‘মৃত ও ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প

ইরানকে ‘ব্যর্থ ও মৃত রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে