গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

মহারাষ্ট্রে এআই সেন্টার উদ্বোধন করলেন গৌতম আদানি

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০১:২০ এএম ২০২৬
মহারাষ্ট্রে এআই সেন্টার উদ্বোধন করলেন গৌতম আদানি
ছবি

মহারাষ্ট্রে এআই সেন্টার উদ্বোধন করলেন গৌতম আদানি

ভারতের শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি মহারাষ্ট্রের বারামতিতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেন্টার উদ্বোধন করেছেন। এ সময় তিনি বলেন, এআই–এর যুগে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তরুণদেরই নিতে হবে।

রোববার (২৮ ডিসেম্বর) বারামতিতে বিদ্যা প্রতিষ্ঠানের শরদ পাওয়ার সেন্টার অব এক্সেলেন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উদ্বোধনকালে আদানি বলেন, ভারত এমন এক গুরুত্বপূর্ণ সময়ে প্রবেশ করছে, যেখানে প্রযুক্তি, দক্ষ জনশক্তি ও জাতীয় লক্ষ্য একসঙ্গে এগোতে হবে। তরুণদের তিনি এআই–কে শুধু ব্যবহারকারী হিসেবে নয়, বরং নির্মাতা ও নেতৃত্বদাতা হিসেবে দেখার আহ্বান জানান।
এআই নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ আছে, তা স্বীকার করে আদানি বলেন, ইতিহাস দেখায়-প্রতিটি বড় প্রযুক্তিগত পরিবর্তন মানব সম্ভাবনাকেই আরো বিস্তৃত করেছে। শিল্পবিপ্লব থেকে শুরু করে ভারতের ডিজিটাল রূপান্তর-সব ক্ষেত্রেই প্রযুক্তি নতুন সুযোগ তৈরি করেছে। এআইও সাধারণ মানুষের হাতে দক্ষতা ও উৎপাদনশীলতা তুলে দেবে এবং সব শ্রেণির তরুণদের উন্নয়নে অংশ নেওয়ার সুযোগ তৈরি করবে।

তিনি সতর্ক করে বলেন, এআই–এ নেতৃত্ব অন্য দেশের ওপর নির্ভর করে গড়ে তোলা যাবে না। বিদেশি অ্যালগরিদমের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ হতে পারে। জাতীয় স্বার্থে তথ্য, সিদ্ধান্ত গ্রহণ ও সক্ষমতা দেশের মধ্যেই গড়ে তোলা জরুরি। আদানি জানান, ভারতের অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত স্বাধীনতার জন্য নিজস্ব এআই মডেল, শক্তিশালী কম্পিউটিং সক্ষমতা ও টেকসই প্রযুক্তি অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন। তিনি আরো বলেন, আদানি গ্রুপ ডেটা সেন্টার, ডিজিটাল অবকাঠামো ও পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ করছে, যা এআই প্রযুক্তিকে শক্তিশালী করবে। এ ক্ষেত্রে গুগল ও মাইক্রোসফটের মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গেও সহযোগিতা হচ্ছে।

বারামতিভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যা প্রতিষ্ঠানের অধীনে এই এআই সেন্টারটি গড়ে তোলা হয়েছে। ২০২৩ সালে গৌতম আদানি এ জন্য ২৫ কোটি রুপি অনুদান দেন। এই কেন্দ্রের মাধ্যমে গবেষণা, দক্ষতা উন্নয়ন ও শিল্পমুখী প্রশিক্ষণ দেওয়া হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কৃষি, স্বাস্থ্য, শাসনব্যবস্থা ও শিল্পখাতে এআই–এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে এবং একাডেমিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা জোরদার করা হবে।

সূত্র: এনডিটিভি

সানা/ওআ/আপ্র/২৮/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

এআই ও পারমাণবিক যুদ্ধ মানবজাতির অস্তিত্বের হুমকি
১২ অক্টোবর ২০২৬

এআই ও পারমাণবিক যুদ্ধ মানবজাতির অস্তিত্বের হুমকি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষতিকর ব্যবহার ও পারমাণবিক যুদ্ধের কারণে ২১০০ সালের মধ্যেই মানবজাতির অস্...

ডিগ্রি ছাড়াই গুগলে চাকরি, বছরে বেতন ১৩ কোটি টাকা
১২ অক্টোবর ২০২৬

ডিগ্রি ছাড়াই গুগলে চাকরি, বছরে বেতন ১৩ কোটি টাকা

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলে কাজ করার স্বপ্ন অনেকেরই। তবে নামী বিশ্ববিদ্যালয়ের ডিগ্...

স্যাটেলাইটের পর মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স
১১ অক্টোবর ২০২৬

স্যাটেলাইটের পর মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার পর এবার যুক্তরাষ্ট্রের মোবাইল বাজারে বড় অপারেটর হিসেবে আত্মপ্রকাশে...

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা
১০ অক্টোবর ২০২৬

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা

জিন থেরাপির মাধ্যমে দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ‘অপ্টোজেনেটিকস’ নাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে