গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

বড় বিভ্রাটের কবলে ডিপসিক, ৭ ঘণ্টা অচল এআই সেবা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:২২ পিএম, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:১৯ এএম ২০২৬
বড় বিভ্রাটের কবলে ডিপসিক, ৭ ঘণ্টা অচল এআই সেবা
ছবি

ছবি সংগৃহীত

‘কারিগরি ত্রুটি’র কারণে দীর্ঘ বিপর্যয়ের মুখে পড়ে সাত ঘণ্টা অচল ছিল চীনের জনপ্রিয় এআই চ্যাটবট ডিপসিক, যা ছিল সাম্প্রতিক সময়ে প্ল্যাটফর্মটির এতো দীর্ঘ সময়ের বিভ্রাট।


রয়টার্স লিখেছে, টানা সাত ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর সেবাটি পুনরায় সচল হলেও এ দীর্ঘ বিরতির কারণ এখনও স্পষ্ট নয়।

সোমবার (৩০ মার্চ) এ বিভ্রাটের কবলে পড়ে এআই চীনা স্টার্টআপটি। ২০২৫ সালের শুরুতে কোম্পানিটির আলোচিত ‘আর১’ ও ‘ভি৩’ মডেলগুলো বাজারে আসার পর থেকে এটিই ছিল ডিপসিকের সবচেয়ে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার ঘটনা।

ডিপসিকের স্ট্যাটাস ওয়েবসাইট অনুসারে, সোমবার ভোর থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিট পর্যন্ত টানা ৭ ঘণ্টা ১৩ মিনিট এ বিভ্রাট চলে। এরপর সমস্যাটি সমাধান হয়েছে বলে নিশ্চিত করা হয়। কোম্পানির নিয়ম অনুসারে, এ বিভ্রাটের পেছনে কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। 

সাধারণত সার্ভারের ত্রুটি থেকে শুরু করে এআই চ্যাটবটের নতুন কোনো আপডেটের কারিগরি সমস্যার কারণে এমন ঘটনা ঘটতে পারে।


ডিপসিকের তথ্য বলছে, এর আগে ২০২৫ সালের জানুয়ারির শেষদিকে যখন অ্যাপটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় তখন এর এপিআই সেবা টানা কয়েকদিন বন্ধ ছিল। ডেভেলপাররা তাদের নিজস্ব অ্যাপে ডিপসিকের ফিচার যোগের জন্য এ এপিআই ব্যবহার করে থাকেন।


স্টার্টআপটির স্ট্যাটাস ওয়েবসাইট অনুসারে, সাধারণ ব্যবহারকারীরা সরাসরি যেখানে প্রশ্ন করতে পারেন সেই ওয়েবপেইজটি এর আগে কখনও দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকেনি। সোমবারের এ দীর্ঘ বিভ্রাটটিই ছিল তাদের প্রথম বড় ধরনের বিভ্রাট।


এদিকে, বিশ্বজুড়ে এআই শিল্প এখন ডিপসিকের পরবর্তী প্রজন্মের মডেলটি দেখার অপেক্ষায় প্রহর গুনছে। তবে কোম্পানিটির পক্ষ থেকে এ নতুন মডেল প্রকাশের সময়সীমা সম্পর্কে এখনও কোনো আভাস মেলেনি।


সানা/ডিসি/আপ্র/৩০/৩/২০২৬

 


 

সংশ্লিষ্ট খবর

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত হওয়ার সুযোগ
১৭ অক্টোবর ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত হওয়ার সুযোগ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, এমন ব্যক্তিদেরও এবার গ্রুপ কলে আমন্ত্রণ জানানোর সুযোগ তৈরি হয়েছে। নতুন অ...

বেশি মেগাপিক্সেল মানেই বেশি ভালো ছবি নয়
১৭ অক্টোবর ২০২৬

বেশি মেগাপিক্সেল মানেই বেশি ভালো ছবি নয়

স্মার্টফোন কেনার সময় অনেকেই ক্যামেরার মেগাপিক্সেলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। ১০৮ বা ২০০ মেগাপিক্সেলে...

বিকল্প আয়ের পথ খুলতে লিংকডইনের নতুন ফিচার
১৭ অক্টোবর ২০২৬

বিকল্প আয়ের পথ খুলতে লিংকডইনের নতুন ফিচার

মূল চাকরির পাশাপাশি বিকল্প পেশা, ব্যক্তিগত উদ্যোগ কিংবা নিজস্ব ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পেশাগত...

এক বছরে স্মার্টফোনের বিক্রি ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন
১৬ অক্টোবর ২০২৬

এক বছরে স্মার্টফোনের বিক্রি ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন

মেমোরি চিপের সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য সেমিকন্ডাক্টরের বাড়তি চাহিদা এবং স্মার্টফোনের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে