দেশে নতুন এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো। এর মূল ফিচার ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যা এআই ফেইস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে একাধিক মুখ শনাক্ত করে ফ্রেমে সামঞ্জস্য করে। ফলে আলাদা কোনো সেটিং পরিবর্তন না করলেও সবাইকে ফ্রেমে আনা সম্ভব।
ডিভাইসটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পআওয়ার ব্যাটারি এবং ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি। গেইমিং, স্ট্রিমিং ও মাল্টিটাস্কিংয়ের সময় তাপ নিয়ন্ত্রণে সুপারকুল ভিসি কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
এ ফোনটিতে আছে ১২০ হার্টজ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, মিলিটারি-গ্রেড শক প্রোটেকশনসহ আইপি৬৯কে ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স।
পাশাপাশি, উন্নত কানেক্টিভিটির জন্য এআই লিঙ্কবুস্ট ৩.০, ৩০০% ডুয়াল স্টেরিও স্পিকার হাই ভলিউম মোড, এআই কল হ্যারেসমেন্ট প্রিভেনশন এবং অরোরা ও টাইডাল ইঞ্জিন সমর্থিত কালারওএস ১৬ ব্যবহার করা হয়েছে।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ‘অপো এ৬এস প্রো আমাদের ‘স্টে রুটেড অ্যান্ড গো বিয়ন্ড’ দর্শনের প্রতিফলন।
আমরা উদ্ভাবন, প্রযুক্তি ও সামাজিক দায়বদ্ধতাকে যুক্ত করেছি, যেন প্রযুক্তি বাস্তব জীবনের মুহূর্তগুলোকে সমৃদ্ধ করতে সক্ষম হয়।’
ডিভাইসটি ২৪ ফেব্রুয়ারি থেকে ০৩ মার্চ পর্যন্ত সারাদেশে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত থাকবে এবং ০৪ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে। লুমিনা ফরেস্ট ও একলিপ্স ব্লু রঙের ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯,৯৯০ টাকা।
ক্রেতারা টপপে থেকে ০% সুদে কিস্তিতে ফোনটি কিনতে পারবেন।
সানা/ডিসি/আপ্র/২৮/২/২০২৬