গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আবারও বড় সুযোগ হারালেন দীপিকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:২৩ এএম ২০২৬
আবারও বড় সুযোগ হারালেন দীপিকা
ছবি

ছবি সংগৃহীত

এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ -এ অভিনয়ের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত যুক্ত হচ্ছেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিরিজটির তৃতীয় সিজনে কাজের প্রস্তাব পেলেও সে সময় অন্তঃসত্ত্বা থাকায় সুযোগটি হাতছাড়া হয়েছিল তার। এবার চতুর্থ সিজন নির্মাণের সময়ও নির্মাতাদের বিবেচনায় ছিলেন তিনি। 

তবে এবারও চূড়ান্তভাবে থাকা হচ্ছে না দীপিকার। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সিরিজটির কাস্টিং প্রক্রিয়ায় অডিশন বাধ্যতামূলক। নির্মাতারা প্রত্যেক সম্ভাব্য অভিনয়শিল্পীর অডিশন নেন। দীপিকাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি অডিশনে অংশ নেননি। এর ফলেই প্রকল্পটি আর এগোয়নি তার সঙ্গে।


জানা গেল, আগামী এপ্রিল থেকে চতুর্থ সিজনের শুটিং শুরু হওয়ার কথা। এটি মুক্তি পাবে ২০২৭ সালে। ২০২১ সালে যাত্রা শুরু করা ‘দ্য হোয়াইট লোটাস’ একটি ব্ল্যাক কমেডি অ্যান্থলজি সিরিজ। 

বিলাসবহুল রিসোর্টকে ঘিরে অতিথি ও কর্মীদের এক সপ্তাহের নানা ঘটনা নিয়ে গড়ে ওঠে এর কাহিনি। প্রতিটি সিজনে নতুন গল্প ও নতুন অভিনয়শিল্পী থাকায় সিরিজটি বিশ্বজুড়ে দর্শকপ্রিয়তা পেয়েছে। 

অনেকের ধারণা ছিল, এই সিরিজ দিয়েই হলিউডে শক্তভাবে ফিরতে পারেন দীপিকা। এর আগে ২০১৭ সালে ‘ীঢী: জবঃঁৎহ ড়ভ ঢধহফবৎ ঈধমব’ -এর মাধ্যমে হলিউডে অভিষেক হয় তার। ছবিতে তার সহশিল্পী ছিলেন ভিন ডিজেল। পরে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজিতেও কাজের প্রস্তাব এলেও সময়ের জটিলতায় সেটি করা হয়নি। 

শুধু এই সিরিজ নয়, সাম্প্রতিক সময়ে আরও কয়েকটি বড় বাজেটের প্রজেক্ট থেকেও সরে যেতে হয়েছে দীপিকাকে। 

সন্দীড রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ ছবিতে শুরুতে তার নাম শোনা গেলেও পরে নেওয়া হয় তৃপ্তি দিমরিকে। পাশাপাশি শুটিং সূচি ও পারিশ্রমিকসংক্রান্ত মতপার্থক্যের কারণে ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকেও বাদ পড়েন তিনি।

 

ডিসি/ আপ্র/ ২৮/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
০৫ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে,...

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ

বলিউডের দুই সিনেমা ‘পেড্ডি’ ও ‘টক্সিক’-এ নারীদের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। এ...

কারিনা যে আক্ষেপে ভোগেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

কারিনা যে আক্ষেপে ভোগেন

বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে কারিনা কাপুরের সিনেমায় যাত্রা কিশোরী বয়সে। তবে জীবনের একটি বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে