গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৯ আগস্ট ২০২৬

মেনু

আধুনিক পদ্ধতিতে সবজি চাষে বাড়ছে কৃষকের আগ্রহ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:২৬ এএম ২০২৬
আধুনিক পদ্ধতিতে সবজি চাষে বাড়ছে কৃষকের আগ্রহ
ছবি

আধুনিক পদ্ধতিতে সবজি চাষে বাড়ছে কৃষকের আগ্রহ

সনাতন পদ্ধতির পাশাপাশি আধুনিক কৌশলে সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন লালমনিরহাটের কৃষকেরা। জমিতে মালচিং পেপার, জৈব সার এবং মাটির গুণাগুণ পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি লতাজাতীয় সবজি চাষে মাচা তৈরিতে নেট ও সুতার ব্যবহার করছেন তারা।

জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, অতিবৃষ্টি ও অতিরিক্ত রোদের কারণে প্রচলিত পদ্ধতিতে সবজি উৎপাদন ব্যাহত হলেও আধুনিক পদ্ধতিতে চাষাবাদে তুলনামূলক ভালো ফলন পাচ্ছেন কৃষকেরা।

কৃষকেরা জানান, আধুনিক পদ্ধতিতে চাষাবাদে জমিতে সার প্রয়োগ ও কীটনাশক ছিটানো সহজ হয়। একই সঙ্গে সেচ ব্যবস্থাপনাও সহজ হওয়ায় পানির অপচয় কমে। প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করায় উৎপাদন খরচ কমার পাশাপাশি ফলন বাড়ার সম্ভাবনাও থাকে। এতে কৃষকের লোকসানের ঝুঁকি কমে।

আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকার কৃষক হাসেন আলী বলেন, অতিবৃষ্টি ও প্রখর রোদের কারণে প্রচলিত পদ্ধতিতে সবজি চাষ করে অনেক সময় লাভ করা যায় না। তবে জমিতে মালচিং পেপার ব্যবহার করলে ফসল রোদ ও বৃষ্টির ক্ষতি থেকে তুলনামূলক সুরক্ষিত থাকে। পাশাপাশি সেচ ব্যবস্থাপনাও সহজ হয় এবং ফলন ভালো পাওয়া যায়।

দারোগার বাজার এলাকার কৃষক দীন ইসলাম বলেন, মালচিং পেপার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করলে উৎপাদন খরচ কমে এবং ফলনও ভালো হয়। কৃষি বিভাগ বাজারে মানসম্মত বীজ ও কীটনাশকের সরবরাহ নিশ্চিত করলে এ পদ্ধতিতে চাষ করে কৃষকেরা আরও লাভবান হতে পারবেন।

আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কৃষি উদ্যোক্তা আব্দুল আহাদ বলেন, প্রচলিত পদ্ধতির তুলনায় মালচিং পেপার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন সহজ। এতে শ্রমিকসহ অন্যান্য খরচ কমে এবং অতিরিক্ত রোদ-বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার ঝুঁকিও কম থাকে।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরেফিন বলেন, কৃষিতে মালচিং পদ্ধতির ব্যবহার ইতিবাচক উদ্যোগ। এ পদ্ধতিতে সবজি চাষ করলে রোগবালাই কমে, জমিতে প্রয়োগ করা সারের অপচয় কম হয় এবং ভালো ফলনের সম্ভাবনা তৈরি হয়।

কৃষি বিভাগের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টি ও অতিরিক্ত তাপমাত্রার মতো প্রতিকূলতা মোকাবিলায় আধুনিক চাষপদ্ধতি কৃষকদের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।

এসি/আপ্র/০৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টেকনাফে বাস থামিয়ে গুলি, বিকাশ কর্মীর ৫৭ লাখ টাকা লুট
০২ আগস্ট ২০২৬

টেকনাফে বাস থামিয়ে গুলি, বিকাশ কর্মীর ৫৭ লাখ টাকা লুট

কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে যাত্রীবাহী বাস থামিয়ে অস্ত্রধারী দুর্বৃত্তরা গুলি ও ছুরিকাঘাত করে বিকা...

দেশের অধিকাংশ কৃষক এখনো মাটি পরীক্ষার সুযোগবঞ্চিত
০২ আগস্ট ২০২৬

দেশের অধিকাংশ কৃষক এখনো মাটি পরীক্ষার সুযোগবঞ্চিত

মাটি একটি জীবন্ত প্রাকৃতিক সম্পদ। এটি কেবল খনিজ কণার সমষ্টি নয়; বরং এতে অসংখ্য অণুজীব, জৈব পদার্থ, প...

মাটির স্বাস্থ্য ও ফসলসহ জীববৈচিত্র্যের ক্ষতি করছে জলাবদ্ধতা
০২ আগস্ট ২০২৬

মাটির স্বাস্থ্য ও ফসলসহ জীববৈচিত্র্যের ক্ষতি করছে জলাবদ্ধতা

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের খাদ্য নিরাপত্তা, কৃষকের জীবিকা ও সামগ্রিক অর্থনীতি অনেকাংশেই কৃষির ও...

টবে কাঁচা মরিচ চাষে দাম বৃদ্ধির সময় বাচাবে অতিরিক্ত খরচ
০২ আগস্ট ২০২৬

টবে কাঁচা মরিচ চাষে দাম বৃদ্ধির সময় বাচাবে অতিরিক্ত খরচ

কাঁচা মরিচের কেজি এখন ৪০০ টাকা। কিন্তু এই মরিচ ছাড়া কোনো তরকারি রান্না করা সম্ভব নয়। তাই কম পরিশ্রমে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে