গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিটিভিতে দিনব্যাপী আয়োজন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৭ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:২৮ এএম ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিটিভিতে দিনব্যাপী আয়োজন
ছবি

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। কবিতা আবৃত্তি, সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান, আলোচনানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচির সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকছে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত বিশেষ ফিলার। 

 

বিকেল ৪টা ০৫ মিনিটে জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় প্রচারিত হবে কবিতা পাঠের অনুষ্ঠান। বিকেল ৪টা ৩০ মিনিটে ইয়াসমিন আক্তারের প্রযোজনায় প্রচারিত হবে আয়নাঘরের দুঃসহ স্মৃতি নিয়ে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় আফরোজা সুলতানার প্রযোজনায় প্রচারিত হবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানভিত্তিক কবিতা আবৃত্তির অনুষ্ঠান। 

রাত ৮টা ৫০ মিনিটে হাসান রিয়াদের প্রযোজনায় থাকছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান।


রাত ১০টায় মাহবুবা জ্যামিনের প্রযোজনায় নাচ, গান ও আলোচনার সমন্বয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান এবং রাত ১১টায় মোস্তাফিজুর রহমানের প্রযোজনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে। 

এছাড়াও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে  জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। এ দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। 

এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে জাদুঘর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই দিনব্যাপী এই বিশেষ আয়োজন সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন।

ডিসি/আপ্র/০৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি
২২ সেপ্টেম্বর ২০২৬

সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

মা হারালেন রানি মুখার্জি
২২ সেপ্টেম্বর ২০২৬

মা হারালেন রানি মুখার্জি

মাতৃহারা হলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মারা গেছেন তার মা কৃষ্ণা মুখার...

ফিল্মে জুটি হলেন তৌসিফ-শার্লিন
২২ সেপ্টেম্বর ২০২৬

ফিল্মে জুটি হলেন তৌসিফ-শার্লিন

ছোট পর্দায় দুজনেরই রয়েছে শক্ত অবস্থান। তবে দীর্ঘ অভিনয়জীবনে তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানাকে কখনো এক...

প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া, থাকছে নতুন চমক
২২ সেপ্টেম্বর ২০২৬

প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া, থাকছে নতুন চমক

সৌন্দর্য ও গ্ল্যামারের জন্য বিশ্বজুড়ে পরিচিত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই আবারও আন্তর্জাতিক ফ্যাশন অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই