গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

নিশো-পূজার ২৪ সেকেন্ডের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:৫৩ এএম ২০২৬
নিশো-পূজার ২৪ সেকেন্ডের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
ছবি

ছবি সংগৃহীত

মাত্র ২৪ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়! দেশের জনপ্রিয় তারকা আফরান নিশো ও পূজা চেরির একটি শুটিং দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে ধারণ করা ওই ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া দৃশ্যে আফরান নিশো ও পূজা চেরিকে একসঙ্গে শট নিতে দেখা যায়। সিনেমাটির নায়িকা হিসেবে পূজাকে দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত ভক্তরা। অন্যদিকে শুটিংয়ের ভিডিও ফাঁস হওয়াকে ঘিরে উঠেছে নানা প্রশ্নও।

শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণ করা সেই দৃশ্য বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। বিশেষ করে প্রযোজনা টিমের গোপনীয়তা রক্ষা নিয়ে সমালোচনা করছেন অনেকে। অনেকে প্রশ্ন তুলছেন- এ ধরনের সেনসিটিভ দৃশ্য কীভাবে বাইরে এলো? নিরাপত্তা তবে কেমন?

এক নেটিজেন লিখেছেন, ‘এ ধরণের ভিডিও ধারণ করে তা প্রচার করা অপেশাদারি। এসব নিয়ে মিডিয়ার মান এবং দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে।’ আরেকজন লিখেছেন, ‘এসব টিম থেকেই লিক করা হয় নিজেদের বেনিফিটের জন্য।’

আবার অন্য এক নেটিজেন লিখেছেন, ’এগুলোও প্রমোশনের অংশ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘এটা রনির প্রচারণার কৌশল।’

তবে সমালোচনা যাই হোক, এই ছবি নিয়ে অধীর আগ্রহে দর্শকেরা। টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর এই ছবি নিয়ে আগ্রহ কেনই বা থাকবে না দর্শকের! এছাড়াও ‘দম’-এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে নিশো ও পূজা চেরি নয়া ক্যামিস্ট্রি! এই সিনেমায় আরও আছে চঞ্চল চৌধুরী।

এসি/আপ্র/১৪/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’
১৭ অক্টোবর ২০২৬

প্রাক্তনকে ক্ষমা করার দিনে পরীমনির সাফ জবাব, ‘নো নো নো’

অতীতের সম্পর্কের রাগ, ক্ষোভ ও অভিমান পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে প্রতি বছর ১৭ অক্টোবর...

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ
১৭ অক্টোবর ২০২৬

হলিউড অভিনেতার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের মামলা খারিজ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বি...

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন
১৫ অক্টোবর ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যারা ভারতের নাগরিক নন

বলিউডে অভিনয় করে পেয়েছেন পরিচিতি, খ্যাতি ও বিপুল জনপ্রিয়তা। কেউ রোমান্টিক চরিত্রে, কেউ অ্যাকশন কিংবা...

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ
১৫ অক্টোবর ২০২৬

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলা হলো কেন? যা জানাল কর্তৃপক্ষ

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির উল্টো দিকের ফুটপাতসংলগ্ন দেয়ালে  গুণী ব্যক্তিদের প্রতিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে